Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সাক্ষাৎ করতে। হযরতের নিকট গৌঁছুয়ে জিজ্ঞেস করলেন, “আপনি কীভাবে আমাদের শায়খের সংস্পর্শ পেলেন?” তিনি জবাব দিলেন, “আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ে দেখলাম৷ অত্যন্ত বিনয় ও নত্রভাবে হুজুরের নিকট আবদার করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার জীবদাশায় আপনার একজন সাহী হওয়ার সৌভাগ্য আমার হয় নি এখন আমার জীবনে কী করতে পারি যার ফলে সে-ই মর্যাদা প্রাপ্তির কাছাকাছি যেতে সক্ষম হবো? তিনি আমাকে বললেন, “হে আমার পুত্র! তুমি যদি আমাদের বন্ধু হওয়ার সৌভাগ্য লাভ করতে চাও তাহলে তোমাকে আমার পুত্র বাহাউদ্দিনকে অনুসরণ করতে হবে” এরপর আমি জিজ্ঞেস করলাম, “বাহাউদ্দিন কে?” তিনি বললেন, “আমার কাছে বসা এ লোকটিকে তুমি কী দেখতে পাচ্ছো? এ হচ্ছে বাহাউদ্দিন তার সংস্পর্শে থেকো” ইতোমধ্যে আমি হযরত শায়খকে কখনো দেখি নি। জেগে ওঠার পর আমি তাঁর নাম ও অবয়ব সম্পর্কে লিখে রাখলাম এটি সংরক্ষণ করে রাখলাম আমার নিজ কক্ষের আলমিরায়। এ স্বপ্রের পর বেশ কিছুদিন কেটে গেলো একদিন আমি একটি দোকানের ভেতর দাঁড়ানো ছিলাম আমি দেখলাম একজন নূরানী চোহারার ব্যক্তি দোকানে প্রবেশ করে একখানা চেয়ারে উপবিষ্ট হলেন। তাঁকে দেখেই আমার স্বপ্নের কথা মনে পড়লো৷ সাথে সাথে তাঁকে আবদার জানালাম, হযরত! অনুগ্রহণ করে এ অধমের বাড়িতে পদার্পণের জন্য আমি আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি৷ তিনি দাওয়াত গ্রহণ করে হাঁটতে থাকেন৷ আমি তাঁর পেছনে পেছনে হাঁটছিলাম। আমি তাঁর সামনে যেয়ে হাঁটতে লজ্জা পাচ্ছিলাম। ৫১ ৫১ তিনি একবারও আমার দিকে তাকালেন না৷ অথচ নিজেই সোজা আমার বাড়ির রাস্তায় হেঁটে চললেন। আমি যখন তাঁকে শুধুমাত্র জানাবো, এটি আমার বাড়ি- তিনি জিজ্ঞেস কররেন, “এটাই কী তোমার বাড়ি?” তিনি ভেতরে ঢুকলেন এবং সরাসরি আমার নিজের কক্ষে প্রবেশ করলেন আমার আলমিরার কাছে যেয়ে ভেতর থেকে স্বপ্রের বৃত্তান্ত যে কাগজে সংরক্ষণ করে রেখেছিলাম সেটি বের করে আমার হাতে দিয়ে জিজ্ঞেস করলেন, “তুমি এতে কী লিখেছো?” আমি কিছু বলার পূর্বেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললাম। আমি ২৬৩

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।