আউলিয়ায়ে নকশবন্দ যেয়ে আমার পরিবারকে দেখার অনুমতি চাইলেন৷ তিনি বললেন, “না, এটা সম্ভব নয়৷ আপনি কীভাবে বলেন, তিনি [শামসুদ্দিন] মৃত, যেখানে আমি দেখতে পাচ্ছি তিনি জীবিত! আমি এমনকি তার গন্ধ পাচ্ছি। আমি বরং তাকে এখানে নিয়ে আসবো।” আশ্চর্যের ব্যাপার যে, হযরতের কথা শেষ হতে না হতেই আমার ভাই শামসুদ্দিন সেখানে উপস্থি হয়ে গেলেন! তিনি শাখয়ের কাছে যেয়ে সালাম করে তীর পবিত্র হাতে চুমো খেলেন শাহজাদা আমির হুসাইনকে সালাম জানালেন৷ আমি ভাইকে জড়িয়ে ধরলাম। এক অনাকাজ্কিত আনন্দের বন্যা বইতে লাগলো” ৪. কাশফের প্রমাণ: একদিন হযরত শায়খ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ বুখারায় শায়খদের সম্মুখে কাশফ সম্পর্কে আলোচনা করছিলেন৷ তিনি বললেন, “আমার একান্ত বন্ধু মাওলা আ'রিফ [চারশ মাইল দুরে অবস্থিত] খাওয়ারিজম শহরের সরকারী অফিসে যাচ্ছেন। তিনি ঘোড়ার গাড়ির কেন্দ্রে উপস্থিত হয়েছেন৷ তিনি সেখানে কিছুক্ষণ উপস্থিত থেকে পুনরায় নিজের বাড়ির দিকে রওয়ানা হয়েছেন। তিনি সরকারী অফিসের দিকে যাচ্ছেন না! এভাবেই একজন ওলি কাশফের মাধ্যমে দেখতে সক্ষম হনা” উপস্থিত সবাই এ কাহিনী শুনে অবাক হলেন। তবে তীর বর্ণনার সময়টি লিপিবদ্ধ করে রাখা হলো। বেশ কিছুদিন পর শায়খ মাওলা আ'রিফ বুখারায় আসলেন সে-ই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত লোকজন তাঁকে জিজ্ঞেস করলেন, অমুক দিন অমুক সময়ে আপনি কী করেছিলেন? তিনি যে বর্ণনা দিলেন তার সঙ্গে শাহ সাহেবের বর্ণনা হুবহু মিলে গেলো৷ সুবহানাল্লাহ! ৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুরিদ হতে নির্দেশ: বুখারার কয়েকজন আলিম ও হযরত শায়খ নকশবন্দ টা কিছু শাগরিদ একবার ইরাকের সিমনান শহরের উদ্দেশ্যে যাত্রা করেন৷ গন্তব্যস্থলে গৌছার পর তারা জানতে পারলেন শহরে সায়্যদ মাহমুদ নামক এক উঁচু মাপের শায়খ অবস্থান করছেন৷ তিনি শায়খ নকশবন্দ রাহিমাহুল্লাহর একজন শাগরিদ ছিলেন৷ তারা সিন্ধান্ত নিলেন শায়খের সাথে ২৬২
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।