আউলিয়ায়ে নকশবন্দ করলাম] তিনি বললেন, “হে আমার পুত্র! আল্লাহ তাআলা তোমাকে একটি গোপন ক্ষমতা দান করেছেন, যা অন্য কাউকে এ যুগে দেওয়া হয় নি” ২. বাদশাহরা ওলির দরবারে আসেন নতজানু হয়ে: একদিন ট্রান্সসক্সিয়ানার বাদশাহ সুলতান আবদুল্লাহ খাজাগান বুখারায় আগমন করেন৷ তিনি বুখারার শহরতলিতে শিকারে গেলেন তার সঙ্গে অনেক লোকও আসলেন৷ এসময় শাহ বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহ সে অঞ্চলের একটি গ্রামে অবস্থান করছিলেন বাদশাহর শি শিকারের খবর শুনে তিনি একটি নিকটস্থ টিলার উপরে যেয়ে বসে পড়লেন৷ ধ্যানস্থ অবস্থায় তাঁর খেয়ালে আসলো, আল্লাহ তা'আলা তীর ওলিদেরকে পৃথিবীর বুকে মর্যাদাশীল করেছেন৷ সকল বাদশাহ এসে তাঁদের সম্মুখে নতজানু হয়৷ খেয়ালটি শেষ হওয়ার পূর্বেই দেখা গেলো ঘোড়ায় সওয়ার অবস্থায় একজন সেখানে উপস্থিত হয়েছেন৷ তার মাথায় মুকুট শোভা পাচ্ছো তিনি ঘোড়া থেকে নেমে হযরতের সম্মুখে এসে উপস্থিত হলেন৷ অত্যন্ত বিনয়ের সঙ্গে বাদশাহ হযরতকে সালাম জানিয়ে নতজানু অবস্থায় বসে গেলেন৷ শায়খ তার দিকে তাকালেন না৷ দীর্ঘ ঘণ্টা খানেক পার হয়ে গেলো বাদশাহ তখনো সেখানে উপস্থিত আছেন অবশেষে শায়খ নকশবন্দ রাহিমাহুল্লাহ চোখ তুলে তার দিকে তাকালেন বললেন, “আপনি এখানে কী করছেন?” বাদশাহ জবাব দিলেন, “আমি সুলতান খাজাগান আমি শিকারে বের হয়েছিলাম এ অঞ্চলে অতি মনোরম আতরের সুগন্ধি পেলাম। আমি এ সুগন্ধি অনুসরণ করে এখানে এসে আপনাকে পেলাম। দেখলাম আপনি খুব উজ্জ্বল একটি অংশুজালের মধ্যে বসে আছেন৷” সুবাহানাল্লাহ! হযরতের খেয়ালের সত্যতা এভাবেই প্রমাণিত হলো। ৩. মৃত ব্যক্তি জীবিত থাকার খবর প্রদান: হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহর একজন অনুসারী যিনি মার্ভ শহরে বসবাস করতেন, বর্ণনা করেন: “একদা আমি খবর পেলাম আমার ভাই শামসুদ্দিন মারা গেছেন৷ তিনি বুখারায় থাকতেন৷ আমি তাই সেথায় যেতে ইচ্ছে করলাম৷ নিজের শায়খের অনুমতি ছাড়া যাওয়া যাবে না, তাই হিরাতের শাহজাদা আমির হুসাইনকে অনুরোধ জানালাম হযরতের নিকট থেকে অনুমতি পেতে সুপারিশ করতে আমির হুসাইন হযরতকে আমার ভাইয়ের মৃত্যুসংবাদ জানালেন ও সেখানে ২৬১
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।