আউলিয়ায়ে নকশবন্দ নয়- বরং তিনি শুধু মাধ্যম। সব কারামতের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তা'আলা। তাঁর ইচ্ছা ছাড়া কেউ কারামত সংঘটন করতে পারবে না৷ ইমামুত তরিক্কা হযত শাহ বাদাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি একজন কারামতওয়ালা সুফি দরবেশ ছিলেন৷ তাঁর জীবনে বহু কারামত প্রকাশ পেয়েছে৷ বিভিন্ন কিতাবে এ ব্যাপারে এসব ঘটনাবলী লিপিবদ্ধ আছে৷ অনেক জীবনীকার স্বয়ং তাঁকেই আল্লাহর কারামত হিসেবে উল্লেখ করেছেন৷ শায়খ আলাউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ নিচের ঘটনাগুলো বর্ণনা করেছেন৷ আমরা এখানে এগুলো তুলে ধরছি। ১. জাহিদের মৃত্যু ও জীবন লাভ: হযরত শায়খ নকশবন্দ রাহিমাহুল্লাহ নিজেই বলেন, “একদিন আমার মুরিদ মুহাম্মদ জাহিদকে নিয়ে মরুভূমিতে যাইা আমাদের উদ্দেশ্য ছিলো গর্ত খোঁড়া কোদাল দ্বারা খোঁড়তে লাগলাম উভয়ে৷ আমরা কাজ করে করে একে অন্যের সঙ্গে গভীর জ্ঞান সম্পর্কে আলোচনা করছিলাম৷ এক পর্যায়ে তা এতোই গভীরে চলে গেলো যে, কোদালগুলো উভয়ে ছুড়ে মারলাম৷ আমাদের আলোচনা তখন ইবাদতের হাক্কিক্কাত নিয়ে হচ্ছিলো জাহিদ আমাকে প্রশ্ন করলেন, “ইয়া শাইখী! ইবাদতের ব্যাপ্তির সীমানা কী?” আমি বললাম, “ইবাদত সে পর্যন্ত উৎকর্ষতায় পৌঁছুতে পারে যে, ইবাতদকারী কউকে বলতে পারে, “মরে যাও!” এবং সে সত্যিই মরে যাবে কিছু না ভেবে আমি জাহিদের দিকে অঙ্গুলি ইশারা করে কথাটি বললাম৷ সাথে সাথে জাহিদ মাটিতে পড়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হলো৷ ঘটনার আকস্মিকতায় আমি বিচলিত হলাম। জাহিদ মৃতাবস্থায় সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত ছিলো প্রচণ্ড গরমে তার দেহ দ্রুত ফুলে উঠছিলো৷ আমি তাকে টেনে একটি গাছের ছায়ায় নিয়ে আসলাম৷ আমি ব্যাপারটি নিয়ে ভাবতে লাগলাম৷ হঠাৎ আমার মধ্যে একটি অনুভূতি জেগে ওঠলো৷ আমি চোখ বুজে ধ্যানস্থ অবস্থায় শুনতে পেলাম কে যেনো বলছে: “বলো, হে মুহাম্মদ, জিবীত হও!” আমি সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে তিনবার এ বাক্যটি উচ্চারণ করলাম৷ সুবহানাল্লাহ! জাহিদের ভেতর আত্মা পুনরায় ঢুকতে শুরু করলো৷ সে অচিরেই জীবিত হয়ে ওঠলো৷ আমি ঘটনাটি আমার শায়খের নিকট বর্ণনা ২৬০
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।