আউলিয়ায়ে নকশবন্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত হয়েছিলেন এবং তিনি অনেকের মতো চোখের পানি আটকে রাখতে পারেন নি। বাস্তবে কুরাইশদের প্রসিদ্ধ এই নেতার মৃত্যুতে পুরো মক্কা শহরই শোকাকুল ছিল৷ আব্দুল মুত্তালিব তার দীর্ঘ জীবনে (কারো কারো মতে তিনি ১৪০ বছর জীবিত ছিলেন) অনেককিছু দেখেছেন। আবরাহা কর্তৃক মক্কা শহর আক্রমণ থেকে যমযম কপ আবিষ্কার ও হযরতের পিতা আব্দুল্লাহকে 'কুরবানী' করার সংকল্প এব পরে একশত উট দ্বারা কাফফারা প্রদান ইত্যাদি সবই তার হাতে সংঘটিত হয়েছিল৷ তি ছিলেন মক্কা শহরের অবিসংবাদিত নেতা৷ সুতরাং তার মৃত্যুর পর স্বভাবতই মক্কা শহ কয়েক দিন যাবৎ শোক পালিত হয়৷ বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পিতামহের জানাযায় সকলের সঙ্গে শরীক হয়েছিলেন। 9 7 এম চাচা আবু তালিবের তত্বাবধানে শৈশব-কৈশোর- যৌবনকাল বর্ণিত আছে আব্দুল মুত্তালিব মৃত্যুশষ্যায় থেকে আদুরে নাতির ভরণপোষণের দায়িত্ব স্বীয় পুত্র আবু তালিবের হস্তে সোপর্দ করে যান৷ আবু তালিব অত্যন্ত হৃদয়বান প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি ছিলেন৷ তিনি তাঁর ভ্রাতুষ্পুত্রের তত্বাবধান সঠিক ও পূর্ণ দায়িত্বশীলতার মধ্যে পালন করেন৷ এছাড়া তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পরে কুরাইশদের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে অন্যতম৷ তিনি একজন দক্ষ ব্যবসায়ীও ছিলেন এবং সময় সময় তদানীত্তন পৃথিবীর বিখ্যাত পণ্যদ্রব্য আদান-প্রদানের কেন্দ্র সিরিয়ার দামেস্ক শহরে প্রায়ই বাণিজ্য ভ্রমণে যেতেন৷ সুতরাং হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন মাত্র নয় বছর পূর্ণ হয়েছে, তখনই চাচার সঙ্গে তিনি সিরিয়ায় সর্বপ্রথম বাণিজ্য ভ্রমণে যান। এই ভ্রমণেই 'বাহীরা' নামক এক খৃষ্টান সন্যাসের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটি কিছু কিছু সীরাত লেখক উল্লেখ করেছেন। তবে এ ব্যাপারে মতানৈক্য বিদ্যমান 'সীরাতুন-নবী' গ্রন্থের লেখক আল্লামা শিবলী নোমানী রাহমাতুল্লাহি আলাইহি ও 'নবীয়ে রাহমাত, গ্রন্থের প্রণেতা আল্লামা আবুল হাসান আলী নদবী রাহমাতুল্লাহি আলাইহি এই বর্ণনাটি গ্রহণ করেন নি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ যৌবনকালে আরেকবার সিরিয়ায় বাণিজ্য ভ্রমণে গিয়েছিলেন৷ তিনি বিবি খাদীজা রাদিআল্লাহু আনহার একজন কর্মকর্তা হিসাবে এই ভ্রমণে যান তাঁর বয়স তখন ২৫ বছর ছিলো এই বাণিজ্য সফরে তিনি প্রচুর মুনাফা অঞ্জন ২৬
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।