আউলিয়ায়ে নকশবন্দ ওপর তবে তা সৃষ্টি করবে এশি অনুভূতি। অনুরূপ যদি অযু ও নামাযের তাকবিরগুলো পূর্ণ চেতনশীল অবস্থায় পালিত হয় তবে এশি অনুভূতি জাগ্রত করবে” ৫০ তিনি বলেন, একদা মুসাফির অবস্থায় আমার অভ্যন্তরীণ হাল এমন এক স্তরে পৌঁছুলো যে, মনে হলো মনসুর হাল্লাজ রাহিমাহুল্লাহর মতো আমার মুখ থেকেও বেরিয়ে এসে পড়বে, “আনাল হারু”। বুখারায় অনেক ফাঁসিকাষ্ঠ ছিলো৷ আমি ভাবলাম শীঘ্রই আমার মাথাও হাল্লাজ রাহিমাহুল্লাহ মতো করিত হবে৷ আমি দুবার ফসিকাষ্ঠের দিকে ধাবিত হই। কন্তু আল্লাহর অসীম মজিতে আমি এই স্তরও অতিক্রম করে যেতে সক্ষম হলাম। ৫১. খাজা সাহেবের কেনো পুরুষ বা নারী দাস-দাসী ছিলো না৷ এ ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, “দাসত্বের মাঝে আবার মনিবত্ব থাকবে কী করে?” ৫২. কেউ জিজ্ঞেস করলো, “আপনার সুফি সিলসিলা কোথায় এসেছে?” তিনি বললেন, “সুফি সিলসিলা দ্বারা কেউ কোথায়ও আসতে পারে না” ৫৩. তিনি বলেন, “এশি গোপন তথ্য আউলিয়াদের নিকট উন্মোচন হয়। এগুলো সম্পর্কে অনুমতি ছাড়া বক্তব্য প্রদান নিষিদ্ধ৷ বলা হয়ে থাকে, যার কাছে কিছু গোপনীয় আছে সে তা গোপন রাখে, আর যার নিকট কিছু গোপনীয় নেই সে তা প্রকাশ করে!” ৫৪. তিনি বলেন, “আমি একজন উচ্চ পর্যায়ের ওলির নিকট প্রশ্ন করলাম, দরবেশী কী? তিনি জবাব দিলেন, এটা হলো নিচুবস্থায় যাওয়া ও ভীষণ কষ্টভোগা” ৫৫. কারামত সম্পর্কে তিনি বলেন, “আমাদের কারামত এটাই যে, বিরাট গোনাহ-খাতা কাঁধে বহন করেও পৃথিবীর জমিনে হাঁটতে পারছি!” ৫৬. হযরত শায়খ নকশবন্দ রাহিমাহুল্লাহ বলেন, “হাক্কিক্কাত সত্যিকার অর্থে তখনই প্রাপ্ত হয় যখন কেউ ফানার স্তর অতিক্রম করে নেয়৷ যতক্ষণ বশরিয়াত [প্রাণীবস্থা] অবশিষ্ট থাকবে ততক্ষণ কেউ না ফানা, না বাক্কা, না হাক্কিককাতের স্তরে উন্নীত হবে” ৫৭. তিনি বলেন, “প্রত্যেক ধাবক বলটি ধরতে পারবে না৷ কিন্তু বল ধরতে হলে অবশ্যই দৌড়াতে হবো” তাঁর কারামত ও অনুগ্রহ অধিকাংশ ওলির মধ্যে আল্লাহ তাআলা কারামতের ক্ষমতা প্রদান করে থাকেন৷ এর দ্বারা মূলত মানুষকে আল্লাহর দিকে আহ্বান উদ্দেশ্য তবে কোনো কারামতই ওলির নিজের ২৫৯
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।