আউলিয়ায়ে নকশবন্দ হাসান খারক্ানী রাহিমাহুল্লাহ তাঁর কিতাবে উল্লেখ করেছেন: “বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার রাখবে তবে গোনাহের কাজে নয়৷ এর অর্থ হলো তুমি যদি [নফল] রোযা রেখে থাকো আর কোনো বন্ধুজন তোমাকে দেখতে আসে তাহলে রোযা ভেঙ্গে তাদের সাথে খাবো মনে রেখো, উপাসনা হেতু কারো মনে কষ্ট দিতে নেই কিংবা উপাসনাকে দেখিয়ে রিয়ার মতো মারাত্মক প্রবণতায় পড়তে নেই। যেমন তুমি যদি বলো, “আমি রোযা রেখেছি», তাহলে রিয়া অন্তরে ঢুকে তোমার রোযাকে ধবংস করে দিতে পারে” ৩৬. কেনো একদিন হযরত শায়খ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহকে কেউ একজন হাদিয়া হিসেবে একটি ভাজা মাছ পাঠিয়ে দিলেন৷ এসময় তাঁর সম্মুখে অনেক গরীব লোকজন উপস্থিত ছিলো এদের মধ্যে একজন পরহেজগার বালক ছিলেন যিনি রোযা রেখেছেন শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ ভাজা মাছটি গরীবদের হাতে দিলেন এবং বললেন, “বসো ও খাও” তিনি এ রোযাদার বালককে বললেন, “বসো! খাও!” কিন্তু সে খাবে না বললো৷ তিনি বললেন, “তোমার রোযা ভেঙ্গে খাও” কিন্তু সে অনড়, খাবে না৷ এবার হযরত বললেন, “আমি যদি তোমাকে আমার রমজানের [ফরয] একটি রোযা দান করে দিই তাহলে খাবে?” সে বললো, “না, খাবো না!” তিনি বললেন, “যদি এক মাস রমজানের রোযা দান করে দেই, খাবে?” সে তখনও অনড়। খেতে অস্বীকার করলো এবার তিনি বললেন, “মহান ওলিআল্লাহ হযরত বায়িজিদ বিস্তামী রাহিমাহুল্লাহ একদা তোমার মতো একটি লোকের সাক্ষাৎ পেয়েছিলেন।” এরপর ছেলেটি চলে গেলো! পরবর্তীতে জানা যায়, এই ছেলেটি চরম দুনিয়াদার হয়ে যায় এবং কখনও রোযাই রাখে নি কিংবা ইবাতদ করে নি হযরত শাহ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ যে ঘটনাটির কথা উল্লেখ করেছিলেন তাহলো এই: একদিন শায়খ আবু তুরাব রাহিমাহুল্লাহ হযরত বায়িজিদ বিস্তামী রাহিমাহুল্লাহকে দেখতে আসেন হযরতের এক খাদিম উভয়কে খাবার পরিবেশন করে৷ আবু তুরাব খাদিমকে বললেন, “তুমিও আমাদের সঙ্গে বসো ও খাও” কিন্তু সে জবাব দিলো, “মাফ করুন হযরত! আমি রোযাদার” তিনি বললেন, “তাতে কী হয়েছে? তুমি তো ফরয রোযা রাখছো না৷ বসো- খাও, আল্লাহ তোমাকে এক বছরের রোযা রাখার সওয়াব দেবেনা” সে অস্বীকৃতি জানালো৷ তিনি আবার বললেন, “আমি দু'আ করবো, আল্লাহ তোমাকে দু ২৫৬
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।