Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ রাহিমাহুল্লাহ কী বলেছিলেন? তিনি বলেছিলেন, “আমি আল্লাহর ধর্মকে প্রত্যাখ্যান করছি, আর এ প্রত্যাখ্যান আমার জন্য ওয়াজিব, যদিও তা মুসলামনদের ক্ষেত্রে অতিকুৎসিতা? হে সালাহ! তোমার অন্তরে যা এসেছে, এটা ঈমান ও ইসলামের সম্পর্ক- তা কিন্তু গুরুত্বপূর্ণ নয়৷ বরং যা হচ্ছে গুরুত্ববহ তাহলো বাস্তব ঈমান৷ হাক্কিক্লাতপন্থীদের জন্য বাস্তব ঈমান হচ্ছে গাইরুল্লাহর সবকিছুকে অস্বীকার করা৷ আর এ কারণেই হাল্লাজ রাহিমাহুল্লাহ উক্ত কথাগতলো বলেছিলেন তাঁর হৃদয় তো একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই চায় নি৷ তিনি অবশ্যই ঈমানকে প্রত্যাখ্যান করেন নি৷ কিন্তু তিনি তাঁর হৃদয়ের সম্পর্ক একমাত্র আল্লাহর প্রতি বিদ্যমান- সে কথাটির ব্যাখ্যা দিচ্ছিলেন মাত্র তিনি যদি আল্লাহ ছাড়া আর কিছুই অন্তরে স্থান দিতে ইচ্ছে করে না থাকেন, তাহলে কীভাবে বলা যায়, তিনি আল্লাহর ধর্মকে অস্বীকার করেছেন? তাঁর কথাগুলো যারা বুঝেন নি তারা সবাই ছিলেন সাধারণ মুসলমান৷ তারা তাঁর এই কথার গভীরার্থ সম্পর্কে গাফিল ছিলেন৷” শায়খ সালাহ আরো বলেন, “শাহ নকশবন্দ বলেন, “আল্লাহওয়ালারা কী করছেন সে ব্যাপারে কোনো গৌরববোধ করেন না। তারা তো যা করেন তা একমাত্র আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কারণে করে থাকেন৷” ৩১. হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, “হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা বলতেন, হে আল্লাহ! আমি বেহেশতের আশায় তোমার ইবাদত করি না, কিংবা দোযখের ভয়েও নয়৷ আমি তো শুধু তোমার জন্য ও তোমার ভালোবাসা পেতে ইবাদত করি৷” তুমি যদি কিছু পাওয়ার জন্য কিংবা নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর ইবদত করে থাকো তাহলে তুমি একটি গোপন শিরকে লিপ্ত আছো কারণ তুমি অজান্তে আল্লাহর সঙ্গে শরীক করে নিচ্ছো তুমি শরীক করছো তাঁর সাথে প্রতিদান ও শাস্তিকো৷ হযরত মনসুর হাল্লাজ এসব ব্যাপার বুঝাতে যেয়েই বিভিন্ন উক্তি করেছেন৷ এবার দেখুন তীর উক্তিগুলো: “হে আল্লাহ! তোমার ধর্ম গোপন শিরক বৈ কিছু নয়৷ সুতরাং সত্যিকার বান্দার জন্য এতে অবিশ্বাস রাখা জরুরি। যারা মনে করে ধর্মানুসরণ করছে তারা তো তোমার উপাসনা করে না৷ তাদের ইবাদতের উদ্েশ্য হচ্ছে বেহেশত লাভ ও দোযখ থেকে মুক্তি৷ তারা এ দুটোকে উপাসনার মূর্তি" বানিয়েছে আর এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক প্রকারের মুর্তিপূজা। আপনি তো বলেছেন, ২৫৪

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।