Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ১. উম্মাতুদ দাওয়াহ: যতো লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এসেছেন এবং তাঁর দাওয়াত গ্রহণ করে বা না করে শুনেছেন তারা সবই এ স্তরের উম্মাত। এ দলে পুরো মানবজাতি। ২. উম্মাতুল ইযাবা: এরা হচ্ছে তারা যারা দাওয়াত গ্রহণ করেছেন৷ ৩. উন্মাতুল মুতাবাদা”আ: এরা দাওয়াত গ্রহণ করেছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদানুসরণ করেছে৷ এ দলের সকল উম্মাত হচ্ছেন ফিরক্কাতুন নাধিহার [মুক্তিপ্রাপ্ত দলের] অন্তভুক্ত। যদি তাদের আমল দ্বারা মুক্তি না পায় তাহলে রাসূলের শাফায়াতের মাধ্যমে তারা মুক্তি পাবে যেমন তিনি বলেছেন, “আমার শাফায়াত হচ্ছে উম্মাহর বড়ো গোনাহগারের জন্য” ২৯. তীকে প্রশ্ন করা হলো, “আসসালাতু মি"রাজুল মুমিনীন” [নামায মুমিনদের জন্য মি'রাজ] -এ হাদিসটির ব্যাখ্যা কী? তিনি জবাব দিলেন, “এটা হচ্ছে সঠিক নামাযীদের স্তর সম্পর্কে সুস্পষ্ট নিদর্শন৷ যে ব্যক্তি সর্বোচ্চ স্তরের নামায পড়তে সক্ষম তিনি নামায অবস্থায় আল্লাহর পবিত্র সত্তার সম্মুখে উপস্থিত হন৷ প্রভুর গোপন রহস্যাবলী তার অন্তরে উন্মোচিত হয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের স্তর এরূপ উচ্চপর্যায়েরই ছিলো” ৩০. হযরতের খাদিম শায়খ সালাহ বর্ণনা করেন: “শায়খ নকশবন্দ রাহিমাহুল্লাহ একদা তাঁর অনুসারীদেরকে বললেন, “গাইরুল্লাহর প্রতি হৃদয়ের সামান্যতম সম্পর্ক হলো সালিকের জন্য হাক্কিক্লাত উন্মোচনের সামনে সর্বাধিক গাঢ় পর্দা” একথা বলে তিনি নিচের কবিতাটি আবৃত্তি করলেন, সবাধিক শতি্শালী পদ আর একে বিসভর্ন হচ্ছে সিছ্ি লাভের দরোজ। উন্মুতুকরণ/” এ কবিতাটি আবৃত্তির পরই আমার (বর্ণনাকারী সালাহর) অন্তরে এই ধারণা জন্মালো যে, আমার শায়খ “ঈমান” ও “ইসলামের” মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলছেন তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন৷ এরপর বললেন, “তুমি কী শুনোনি হযরত মনসুর হাল্লাজ ২৫৩

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।