Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হালালকে গ্রহণ করা ও হারাম থেকে বেঁচে থাকা৷ গাইরুল্লাহর আকর্ষণ থেকে মুক্ত থাকা ২. আল্লাহর রাসূলের সুন্নাতের ওপর প্রতিষ্ঠিত থাকা৷ এই আয়াতের ওপর মুরিদকে খেয়াল করে অগ্রসর হওয়া: 2585209৬০৭১ (৩৭ ১5 20 এও ও ও এ ৬৬ রর -বলো, যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন৷ আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু [৩:৩১] মুরিদকে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ ও তাঁর সৃষ্টির মধ্যকার সেতু স্বরূপা ৩. স্বীয় শায়খের সঙ্গে উত্তম আচরণ থাকতে হবে পীর সাহেবরা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আুনসরণের নমুনাস্বরূপ৷ প্রত্যেক মুরিদের কর্তব্য হচ্ছে নিজেদের মুর্শিদের সম্মুখে এবং অনুপস্থিতিতে তীর প্রতি শ্রদ্ধাবোধ সর্বদা বজায় রাখা” ২১. একদিন হযরতের সম্মুখে তাঁর এক মুরিদ উপস্থিত হয়ে সালাম জানালেন তিনি এর জবাব দিলেন না৷ অথচ সালামের জবাব দেওয়া ওয়াজিব৷ লোকটি চলে যাওয়ার পর হযরত তাঁর আরেক মুরিদকে প্রেরণ করলেন এ ব্যক্তিকে নিয়ে আসতে৷ সে আসার পর তিনি প্রথমে “ওয়ালাইকুমুস সালাম” বলে তাকে অবগত করলেন যে, “আমি তোমার প্রতি ক্ষমা চাচ্ছি৷ তুমি যখন সালাম দিচ্ছিলে তখন আমি গভীর ধ্যানমগ্ন ছিলাম৷ আল্লাহর মুশাহাদায় থেকে তীর গায়েবী নির্দেশনা অন্তরের কর্ণে শুনছিলাম৷ এ কারণে তোমার সালামের জবাব দিতে অক্ষম থাকি।” ২২. শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ নিয়ত সম্পর্কে বলেন, “নিয়ত সহীহ হওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ এর কারণ হলো নিয়ত আসে অদৃশ্য জগত থেকে, বাহ্যিক বন্তজগৎ থেকে নয়৷ এ কারণে, ইবনে সিরীন রাহিমাুল্লাহ হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহির জানাযায় অংশগ্রহণ করেন নি। তিনি বলেছিলেন, “আমি কীভাবে জানাযা পড়বো, যখন আমার নিয়ত অদৃশ্যের সঙ্গে সম্পৃক্ত হয় নি?”” হযরত নকশবন্দ রাহিমাহুল্লাহ আরো বলেন, “নিয়ত শব্দটি তিনটি হরফে গঠিত। “নূন” যার দ্বারা নূরুল্লাহ বুঝায় এ আলো হচ্ছে আল্লাহর নূর৷ “ইয়া” যার দ্বারা ইয়াদুল্লাহ বুঝায়। অর্থাৎ আল্লাহ তা'আলার কুদরতি হাত। ২৫১

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।