Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ১৩. তিনি বলেন, “প্রত্যেক শায়খের আয়নার দুটি দিক আছে৷ কিন্তু আমাদেরটির দিক ছয়টি” ১৪. পবিত্র হাদিস “যে আমার [আল্লাহর] স্মরণ করে আমি তার সাহী” এর ব্যাখ্যা দিতে যেয়ে তিনি বলেন, “এটা হচ্ছে সুস্পষ্ট দলিল ও প্রমাণ যে, হৃদয়বানরা সব সময় তাঁকে স্মরণ করে” এছাড়া অপর পবিত্র হাদিস যেখানে আল্লাহ তা'আলা তাঁর হাবীবের মাধ্যমে বলেন, “আস-সাওমু লী” [রোযা আমার জন্য]| এর ব্যাখ্যায় বলেন, “সত্যিকার রোযা হলো সেটি যার দ্বারা মানুষ আল্লাহ ছাড়া যাকিছু আছে |গাইরুল্লাহ| তা থেকে নিজেকে দুরে রাখো” ১৫. তাঁকে জিজ্ঞেস করা হলো, “ফক্কিরী [দীনতা] অর্থ কী?” তিনি জবাব দিলেন, “ফক্কিররা হচ্ছেন গরীব তাদের প্রয়োজন নেই যাজ্জরার যেমন নবী ইব্রাহিম আলা ইহিসসালামকে যখন নমরূদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, জিব্রাঈল আলাইহিসসালাম এসেজিজ্ঞেস করলেন, “আপনি কী সাহায্য চান?” তিনি জবাব দিলেন, “আমার সাহায্যের প্রয়োজন নেই৷ তিনি তো এমনিতেই আমার অবস্থা অবলোকন করছেন৷” ১৬. তিনি বলেন, ফক্কিরী বা নিঃস্বতা হচ্ছে ফানার [বিলুপ্তির] ও অস্তিত্বের গুণাবলীসমূহ মুছে যাওয়ার নিদর্শন ১৭. একদিন তিনি উপস্থিত লোকদেরকে প্রশ্ন করলেন, “কে হচ্ছে গরীব?” কেউ জবাব দিলো না৷ তিনি বললেন, “সে-ই হচ্ছে গরীব যার অভ্যন্তরীণ অবস্থা সর্বদা সংগ্রামে লিপ্ত অথচ বাহ্যিকভাবে তিনি শান্তা” ১৮. তিনি বলেন, প্রত্যেক খুরিদের জন্য এটা একান্ত কর্তব্য যে তার শায়খ যদি কিছু নির্দেশ দেন, তা মেনে নেওয়া, যদিও এ বিষয়টির মর্মার্থ তার কাছে অস্পষ্ট থাকো এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ উচিৎ হবে না। একেবারে শুরুতে হয়তো সে মনের প্রশ্ন ব্যক্ত করতে পারে৷ কিন্তু মধ্যম পর্যায়ের মুরিদকে কখনও শায়খের নিকট কারণ জিজ্ঞেস করতে নেই” ১৯. তিনি বলেনে, “নিজের থেকে বের হয়ে না আসা পর্যন্ত আল্লাহওয়ালাদের মুহাববতের পাত্রে কখনও পরিণত হতে পারবে না” ২০. তিনি আরো বলেন, “আমাদের রাস্তায় তিন ধরনের আদব বিদ্যমান: ১. আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা রাখা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে তাঁর উপাসনায় নিমগ্ন থাকা ২৫০

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।