Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বেশী আদর করে তিনি শিশু মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন- পালন করতে থাকেন৷ সীরাত লেখকগণ উল্লেখ করেছেন, আব্দুল মুত্তালিব তার আদুরে নাতি ছাড়া খাওয়া-পিনা করতেন না৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামও অবাধে স্বীয় দাদার নিকট আসা-যাওয়া করতেন, তার আসনে উঠে বসে যেতেন। কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের জন্য কাবা শরীফের পাশেই একটি বড় আসন পাতা ছিলো গোষ্ঠির অন্যান্য সকলেই এই আসনে উপবিষ্ট অবস্থায় আব্দুল মুত্তালিবের চতুর্পাঁর্থ্ে বসতেন৷ কিন্তু শিশু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলে আব্দুল মুত্তালিব তাঁকে আদর করে নিজের কাছে এনে আসনে বসিয়ে দিতেনা৷ কেউ কেউ অবশ্য তাঁকে সেখান থেকে নেমে আসতে বলতেন, তখন আব্দুল মুত্তালিব তাদের থামিয়ে অত্যন্ত গর্বভরে মন্তব্য করতেন, আমার এই সন্তানকে এখানে বসতে দাও। সে ভবিষ্যতে এমন বড় মসনদের অধিকারী হবে যা ইতোমধ্যে কোনো আরব ব্যক্তির ভাগ্যে জুটে নি এবং কোনো কালেও জুটবে না৷ তিনি হযরতের একান্ত পরিচারিকা উম্মে আইমান রাদ্বিআল্লাহু আনহাকেও সতর্ক করে দিতেন যে, তিনি যেনো তাঁকে দেখাশোনার ক্ষেত্রে একটুও অলস কিংবা উদাসীন না হোন৷ হযরত উম্মে আইমান রাদ্বিআল্লাহু আনহা এই দায়িত্ব অত্যন্ত শ্নেহ-গ্রীতি ও দৃঢ়চিত্তে পালন করেছিলেন৷ এই ভাগ্যবতী মহিলার আসল নাম ছিলো বারাকাতা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারসুত্রে আবিসিনীয় হাবসী এই ক্রীতদাসীর মালিক হোন৷ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিৰি খাদীজা রাদিআল্লাহু আনহার সঙ্গে বিবাহ হয় তখন তিনি উম্মে আইমান রাদিআল্লাহু আনহাকে চিরতরে মুক্ত করে দেন৷ পরবর্তীতে হযরতের পালকপুত্র হযরত যায়িদ বিন হারিসা রাদিআল্লাহু আনহুর সঙ্গে তাঁর বিয়ে হয়৷ এই বিয়ের ফলেই তিনি প্রখ্যাত সাহাবী হযরত উসামা বিন যায়িদ রাদ্বিআল্লাহু আনহুর মাতা হওয়ার গৌরব অর্জন করেন৷ হযরত উম্মে আইমান রাদ্বিআল্লাহু আনহা হযরত উসমান ইবনে আফফান রাদ্বিআল্লাহু আনহুর খিলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন৷ পিতা-মাতা হারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দু'বছর স্বীয় দাদা আব্দুল মুত্তালিবের অফুরন্ত ক্লেহ-মমতায় লালিত পালিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন৷ কারণ দুই বছর পরই তিনি পরলোকগমণ করেন৷ এই মৃত্যুতে নবীজী ২৫

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।