Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ উক্ত তিনটির ব্যাখ্যায় বলেন, “মুরাক্কাবার অবস্থায় সালিক সমগ্র সৃষ্টিকে ভুলে যায় এবং শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে৷ “মুশাহাদার অবস্থায় অদৃশ্য জগত থেকে অনুপ্রেরণা আসে সালিকের হৃদয়ে৷ এতে থাকে দুটি অবস্থা: সংকোচন [কজ] ও সম্প্রসারণ [বাস্ত]। সংকোচন অবস্থায় রাজকীয়তার দৃশ্য ভেসে আসে৷ সম্প্রসারণ অবস্থায় সৌন্দর্যের দৃশ্য ফুটে ওঠে। মুহাসাবার অবস্থায় সালিক অতীতের প্রতিটি মুহূর্তের কথা হিসাব করে৷ তখন কী সে সম্পূর্ণরূপে আল্লাহর উপস্থিতিতে ছিলো না দুনিয়ার উপস্থিতিতে ছিলো?” ৭. তিনি বলেন, “এ রাস্তার সালিককে সর্বদা ব্যস্ত থাকতে হবে দুষ্ট ওয়াসওয়াসাকে প্রতিহত করতে৷ নফসের কটাক্ষপাত থেকেও সতর্ক থাকা চাই সে এসব ক্ষতিকর উপাদানকে তার অন্তরে প্রবেশের পূর্বেই কিংবা পরেও প্রতিহত করতে পারে৷ তবে পূর্বে করাই উত্তম৷ প্রবেশেরে পর তাকে বশ করে নিতে পারে৷ তখন কোনো সুফল আসবে না- কারণ, অন্তরের ওয়াসওয়াসা হাদয় থেকে সরানো যায় না” ৮. একদা শাহ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, “আল্লাহওয়ালারা কীভাবে গোপন আমল ও হৃদয়ে জাগ্রত ওয়াসওয়াসাকে সনাক্ত করেন?” তিনি জবাব দিলেন, “আল্লাহ কর্তৃক দানকৃত নূরের দৃষ্টি দ্বারা যেমনটি বর্ণিত হয়েছে এই পবিত্র হাদিসে: “ঈমানদারদের অন্তদৃষ্টির ব্যাপারে সতর্ক থেকো৷ কারণ সে তো আল্লাহর নূরে তাকায়” ৯. ওলিদের কারামত সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জবাব দিলেন: “তুমি আর কী কারামত দেখতে চাও, যেখানে চতুর্দিকে পাপেপূর্ণ পৃথিবীর জমিনে ওলিরা নিরাপদে ১১. তাঁকে জিজ্ঞেস করা হলো, “হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর একটি কউল হলো, “নিজেকে বইয়ের পাঠকারীদের থেকে আলাদা করো এবং সুফিদের সঙ্গলাভ করো” এ কথাটি দ্বারা তিনি কী বুঝাতে চাচ্ছেন? তিনি জবাব দিলেন, “তিলাওয়াতকারী আল্লাহর পবিত্র সিফাতসমূহের শাব্দিক উচ্চারণে ব্যস্ত আছে৷ অপরদিকে সুফিরা পবিত্র নামসমূহের নির্যাস নিয়ে ব্যস্ত থাকেনা” ১২. তিনি সতর্ক করেছেন, “যে কেউ - হোক সে মুরিদ বা পীর, যে স্তরে উপনিত হয়েছে বলে দাবি করে কিন্তু সেখানে গৌঁছুয় নি, আল্লাহ তা'আলা তাকে কখনও এ স্তরে আরোহণ হতে দেবেন না” ২৪৯

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।