Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তিনি লোকদেরকে শিক্ষা দিতেন যে, আল্লাহর সানিধ্য লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো সচেতনভাবে খাবার গ্রহণ করা৷ খাবার দেহে শক্তি যোগান দেয় আর চেতনার মাধ্যমে খাবার গ্রহণ দেহকে পবিত্র রাখে একদা গাযিয়াত নামক একটি শহরে তীকে দাওয়াত করে নেওয়া হলো। সেখানকার তারই এক মুরিদ হযরতের জন্য কিছু খাবার প্রস্তুত করলেন যখন সবাই খেতে বসলেন, তিনি খাবার গ্রহণ করলেন না৷ তাঁর মেজবান এতে বিচলিত হলেন৷ তিনি বললেন, “হে আমার পুত্র! আমি ভাবছি তুমি কীভাবে এ খাবারটুকু প্রস্তুত করেছিলে? একেবারে শুরু থেকে পরিবেশন পর্যন্ত তুমি রাগান্বিত ছিলো সুতরাং খাবারটুকু রাগের সঙ্গে মিশে গেছে! আমরা যদি এ খাবার খাই তাহলে শয়তান আমাদের মাঝে প্রবেশ করার রাস্তা পেয়ে যাবে৷ সে তখন সহজে তার ক্ষতিকর প্রভাব সমগ্র শরীরজুড়ে ছড়িয়ে দেবো” হযরতের এ কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেলো। ৩ কোনো একদিন তাঁকে হিরাত শহরের বাদশাহ হুসাইন দাওয়াত করে নিয়ে আসলেন৷ বাদশাহ হুসাইন শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহর আগমনে খুব উৎফুল্ল বোধ করছিলেন। সুতরাং তাঁর সম্মানে রাজপ্রাসাদে এক বিরাট ভোজের আয়োজন করলেন৷ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ কর্মচারীবৃন্দকে দাওয়াত করলেন৷ তিনি সবাইকে বললেন, “আপনারা সবাই নিঃসন্দেহে এ খাবার গ্রহণ করুন৷ এটা সম্পূর্ণ হালাল আমার পিতার উত্তরাধিকার হিসেবে যে হালাল সম্পদ লাভ করেছি তার দ্বারা এগুলো তৈরি হয়েছে” সবাই মজাদার খাবার খেতে মন্ত হলো কিন্তু শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ এক লুকমাও হাতে তুলে নিলেন না৷ আমন্ত্রিত অতিথিদের মধ্যে শাইখুল ইসলাম উপাধিতে ভূষিত হযরত কুতুবুদ্দিনও ছিলেন৷ তিনি হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, “ইয়া শায়হী! আপনি কেনো খাচ্ছেন না?” তিনি জবাব দিলেন, “আমার একজন বিচারক আছেন যার কাছে আমি উপদেশের জন্য গমন করি। আমি তাঁকে জিজ্ঞেস করার পর বললেন, “হে আমার পুত্র! এ খাবারের ব্যাপারে দুটি সম্ভাবনা আছে: যদি এ খাবার হালাল না হয় এবং তা তুমি ভক্ষণ করো না, তখন তোমাকে প্রশ্ন করা হলে বলতে পারো, আমি ২৪৬

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।