আউলিয়ায়ে নকশবন্দ একটু পর একব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটলো৷ সে ঘোড়ায় আরোহণ করছিলো। সে প্রশ্ন করলো, “আপনি কে? আমি আপনাকে ভয় পাচ্ছি!” বললাম, “ভয়ের কিছু নেই৷ তুমি যে ব্যক্তির হাতে বাইআত গ্রহণ করে তাওবা করবে, আমি সেই ব্যক্তি” সে ঘোড়া থেকে নেমে পড়লো৷ খুব বিনয়ের সঙ্গে আমার হাতে বাইআত গ্রহণ করে তাওবাহ করলো এবং তার থলে থেকে সকল মদের বোতল দূরে নিক্ষেপ করলো সে আমার সঙ্গী হলো৷ আমরা শায়খ আমির কুলাল রাহিমাহুল্লাহর দরবারে উপস্থিত হলাম৷ আমি হযরতকে জুববাটি প্রদান করলাম৷ ৫১ ৫১ পট তিনি কিছুক্ষণ নিরব থাকলেন। এরপর বললেন, “এটা হচ্ছে আজিজানের জুববা। গতরাতে আমাকে জানানো হয়েছিলো, তুমি এটা আমার নিকট নিয়ে আসবে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে দশটি মোড়কের ভেতর এটাকে লুকিয়ে রাখতে৷ এরপর তিনি নির্দেশ দিলেন, “আমার হুজরায় প্রবেশ করো” তিনি আমার অন্তরে তাওয়াজ্জুর মাধ্যমে জিকরে খফি অনুপ্রবেশ করে দিলেন৷ তিনি বললেন, “এই জিকির থেকে এক মুহূর্তের জন্যও গাফিল হবে না৷ এটা হচ্ছে সুলতানুল আজকার৷” খাবার সম্পর্কে বিশেষ নিয়ম শাহ নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি খাবার সম্পর্কে একটি বিশেষ নিয়ম অনুসরণ করতেন এ থেকে তীর দুনিয়াবিমুখতার স্বরূপ ফুটে ওঠে৷ নিজের চেষ্টায় উৎপাদিত গম ছাড়া আর কোনো প্রকার খাদ্য খেতেন না। জমিতে গম চাষ করে একেবারে রুটি বানানো পর্যন্ত সব কাজ নিজেই করতেন৷ যুগের সকল আলিম-উলামা তাঁর দরবারে আসতেন, হযরতের হাতের বানানো রুটি খেয়ে বরকত লাভের আশায়। তিনি গরীবদের জন্য নিজের হাতে খাবার প্রস্তুত করতেন৷ তাদেরকে দাওয়াত করে নিয়ে এসে খাবার পরিবশেন করতে খুব আনন্দবোধ করতেন সবাইকে বলতেন, আল্লাহকে ভুলবে না, তাঁর উপস্থিতির মাঝে সর্বদা বেঁচে থেকো। ২৪৫
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।