Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মাথার টুপি পরবে৷ আজিজানের জুববাটি সায়্যিদ আমির কুলাল রাহিমাহুল্লাহ নিকট নিয়ে যাবো” এর একটু পরই আমি একটি ঝাকুনি অনুভব করলান৷ ধ্যান ভেঙ্গে গেলো৷ তিনি বলেন, “পরের দিন আমি গৃহে যেয়ে পরিবারের লোকজনদের এ জুববাটির কথা জানালাম৷ তারা এটি বের করে নিয়ে আসলেন। একজন বললেন, এটা বহুকাল যাবৎ এখানে পড়ে আছে৷ আমি এটি হাতে নিয়ে ভাবানুরাগে কাঁদতে লাগলাম৷ জুববা নিয়ে আমি আন্বিকাটা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম৷ গ্রামটি বুখারার শহরতলীতে অবস্থিত সখানেই কাজি শাসসুদ্দিনের মসজিদটি অবস্থিত। আমি তীর সঙ্গে ফজরের নামায আদায় করলাম এরপর তাঁকে উক্ত তিনটি নিদর্শনের কথা জানালাম৷ তিনি আশ্চর্য হলেন৷ সেখানে সাক্কা ব্যক্তিটি উপস্থিত ছিলো! সে তুর্কি ব্যক্তিকে দোষারোপ করছিলো আমি তাকে বর্ণিত প্রমাণ দেওয়ার পর সে নিজের প্রথম দোষটি স্বীকার করলো৷ কিন্তু দ্বিতীয়টি মেনে নিলো না। আমি মসজিদে উপস্থিত সবাইকে আঙ্গুর বাগানে যাওয়ার জন্য আহবান জানালাম সেথায় পৌছুয়ে সত্যিই এ শিশুর কবরটি পাওয়া গেলো৷ সাক্কা এবার কাঁদতে লাগলো নিজের দোষ স্বীকার করে মাফ চাইলো৷ কিন্তু তখন তো দেরি হয়ে গেছে! এদিকে আশ্চর্য এ ঘটনায় মাওলানা শামসুদ্দিন ও উপস্থিত লোকজন একেবারে তাজ্জব হয়ে গেলেন “পরদিন আমি নসখ শহরে ভ্রমণে যেতে প্রস্তুতি গ্রহণ করলাম৷ কথামতো সাথে ৩টি শুকনো আঙ্গুর নিলাম৷ পথিমধ্যে সিত্যিই এ রুটিওয়ালা শায়খের সাক্ষাৎ পেলাম৷ তিনি আমাকে এক টুকরো রুটি দিলেন৷ কথা না বলে আমি তা গ্রহণ করলাম৷ এরপর কাফেলাটিও দেখতে পেলাম৷ তাদের একজন জিজ্ঞেস করলো, “হে শায়খ! আপনি কোথেকে এসেছেন?” জবাব দিলাম, “আন্বিকাটা”। তারা জানতে চাইলো, আমি কখন যাত্রা শুরু করেছি? জবাব দিলাম, “সূর্যোদয়ের সময়” তাঁরা খুব আশ্চর্যবোধ করলো চোখ বড়ো করে একে অন্যের দিকে তাকালো। একজন বললো, “কী বলেন, এ গ্রামটি তো অনেক দুরে! এতো দীর্ঘ রাস্তা পাড়ি দিতে অনেক সময় লাগার কথা! আমরা এ গ্রাম গতরাতে ছেড়েছি আর আপনি ভোরে ছেড়েছেন। এতো দূরের পথ আপনি কীভাবে পাড়ি দিলেন?” বললাম, “আমি জানি না!, ২৪৪

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।