Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দেবেন৷ এ রাস্তায় ভ্রমণে তোমার জন্য এটা খুব জরুরী।” আমি শায়খের সঙ্গে মুসাহাফার অনুমতি চাইলাম৷ তাঁরা অনুমতি দিলেন আমি তাঁর চেহারার দিকে তাকালামা তিনি সুলুকের বর্ণনা দিতে লাগলেন৷ এ রাস্তায় ভ্রমণের শুরু, মধ্যমাবস্থা ও শেষ পরিণতি সম্পর্কে বললেন তিনি বলেন, “তোমার নিজস্ব সলতেটিকে সঠিক করতে হবে৷ ফলে অদৃশ্যের আলো তোমার মধ্যে শক্তিশালী হয়ে ধরা দেবে এবং এরই মাধ্যমে গোপন রহস্যাবলী উন্মোচন হবে তোমাকে দৃঢ়তা দেখাতে হবে। সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত শরীয়তের ওপর অটল থাকতে হবে৷ তুমি হক্কের প্রতি মানুষকে ডাকবে ও বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে” “হযরত আবদুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে তাঁর খলিফা আমাকে বললেন, “এই অন্তদৃষ্টি যে সত্যি তা নিশ্চয়তা দানে তিনি একটি নিদর্শন দেবেন। আগামীকাল মাওলানা শামসুদ্দিন আন্বিকুটির নিকট যাবে৷ তিনি দু ব্যক্তির মধ্যস্ত ঝগড়ার বিচার করবেন। তীকে বলবে তুর্কি ব্যক্তিটি হক্কের মধ্যে আছে এবং সাক্কা লোকটি বাতিল তাঁকে আরো বলো, “আপনি সাক্কাকে সাহায্য করতে চাচ্ছেন, কিন্তু এটা ভুল৷ নিজেকে সংশোধন করো এবং তুর্কি ব্যক্তিকে সাহায্য করো।” যদি সাক্কা আপনার কথার বিরোধিতা করে এবং বিচারক তার পক্ষাবলম্বন করতে থাকেন তাহলে তাকে বলবে, “আমার নিকট দুটি প্রমাণ আছে: ১. প্রথমে সাক্কাকে বলুন, হে সাক্কী! তুমি তৃষ্ঠার্ত” সে জানবে “এই তৃষ্ণার্ত মানে কী? ২. তুমি সাক্কাকে বলবে, “তুমি একজন মহিলার সঙ্গে জিনায় লিপ্ত ছিলে। ফলে মহিলাটি অন্তঃসত্ত্বা হয়েছিলো কিন্তু তুমি তাকে গর্ভপাত করতে বাধ্য করেছো তুমি শিশুটিকে আঙ্গুর বাগানে মাটির নিচে পুতে রেখেছো।” তিনি আরো বললেন, “মনে রেখো, বিচারক শামসুদ্দিনের নিকট যাওয়ার পূর্বে তোমার সাথে নিয়ে যাবে তিনটি শুকনো আঙ্গুর দানা এবং তোমার শায়খ হযরত আমির কুলাল রাহিমাহ্ল্লাহর সাথে সাক্ষাৎ করে যাবে৷ যাওয়ার রাস্তায় তুমি একজন শায়খকে পাবে তিনি তোমাকে এক টুকরো রুটি দেবেন৷ রুটি গ্রহণ করবে কিন্তু তাঁর সাথে কথা বলবে না৷ তুমি চলতে থাকবে যতোক্ষণ না একটি কাফেলা দেখতে পাবে৷ একজন কুস্তিগীর তোমার কাছে আসবে৷ তাকে উপদেশ দেবে৷ সে তাওবাহ করে তোমার মুরীদ হবে৷ তোমার ২৪৩

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।