Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ রাহিমাহুল্লাহর কবরপার্থে এখানে উপস্থিত হয়ে আমরা ঘোড়া থেকে নেমে গেলাম৷ প্রবেশ করলাম হযরতের মাজারে৷ আমি কবর সামনে রেখে কিবলামুখী হয়ে বসে ধ্যানস্থ হলাম। শায়খের হৃদয়ের সঙ্গে আমার হৃদয়কে যুক্ত করার চেষ্টা চালালাম৷ ধ্যানস্থ অবস্থায় আমি দেখতে পেলাম সামনের দেওয়াল ভেঙ্গে পড়ে গেলো। ভেতর থেকে এক বিরাট সিংহাসন বেরুলো৷ এতে বসা ছিলেন বিরাট আকারের এক ব্যক্তি যার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ তবে আমি অনুভব করছিলাম, তিনি আমার পরিচিত ব্যক্তি। আমি জগতের যেদিকেই মুখ ঘুরিয়েছি সেদিকেই তাঁকে দেখেছি। তাঁর চতুর্দিকে অসংখ্য মানুষ দেখা যাচ্ছিলো এদের মধ্যে আমার শায়খ সায় আমির কুলাল রাহিমাহুল্লাহ ও শায়খ বাবা মুহাম্মদ সামাসী রাহিমাহুল্লাহকেও দেখতে পেলাম। আমি এ বিরাটাকার লোকটিকে দেখে ভয় পাচ্ছিলাম একই সময় তীর প্রতি আকর্ষণও বোধ করলাম৷ তাঁর উপস্থিতি হেতু ভয় পেয়েও অপূর্ব সৌন্দর্য ও আকর্ষণীয় চেহারা হেতু তাঁর প্রতি প্রচণ্ড মুহাববাত অনুভব করলাম৷ নিজেই আমি প্রশ্ন করলাম, “তিনি কে? উপস্থিত লোকজনদের একজন বললেন, “এ ব্যক্তি হচ্ছেন তিনি যিনি তোমাকে আধ্যাত্মিক ভ্রমণে সাহায্য করেছেন৷ তিনি তোমার শায়খ৷ তিনি তোমার আত্মার দিকে তাকিয়েছেন যখন আলমে আরওয়ায় প্রভুর সামনে উপস্থিত ছিলে৷ তুমি এর পর থেকে তীরই দ্বারা প্রশিক্ষণ গ্রহণ করে আসছো। তিনি হচ্ছেন শায়খ আবদুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহি। আর এখানকার সকল ব্যক্তিই হচ্ছেন তাঁর সিলসিলার মাশাইখে কিরাম। তাঁরা ইলমে মাররিফাতের গোপন রহস্যের ধারক-কাহকা” এরপর তিনি অঙ্গুলি ইশারা করে করে বিভিন্ন শায়খের পরিচয় দিতে লাগলেন: “তিনি হচ্ছেন শায়খ আহমদ, তিনি হচ্ছেন কবিরুল আউলিয়া, ইনি আ-রিফ রিওয়াকরী, তিনি শায়খ আলী রামাতানী। আর ইনি হচ্ছেন আপনার শায়খ মুহাম্মদ বাবা সামাসী, যিনি তোমাকে এই জুববাটি দিয়েছিলেন৷ তুমি তাঁকে চিনতে পারছো?” আমি বললাম, হ্যাঁ।” তিনি আরো বললেন, “যে জুববাটি হযরত তোমাকে দান করেছিলেন দীর্ঘাদন পূর্বে তা এখনও তোমার ঘরে আছে৷ এর বরকতে আল্লাহ তাআলা তোমাকে হিফাজত করেছেন৷ এরপর আরেকটি আওয়াজ শুনলাম, “সিংহাসনে উপবিষ্ট শায়খ তোমাকে কিছু শিক্ষা ২৪২

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।