আউলিয়ায়ে নকশবন্দ গেলেন৷ এরপর বললেন, “হে আমার পুত্র! তুমি আত্ম-প্রফুল্লতার বন্ত্রে আবৃত হয়েছো। তুমি এশি প্রেমের বস্ত্রে নিজেকে ঢেকে দিয়েছো৷ তুমি এক বন্ত্র পরেছো যা আমার শায়খ কিংবা আমি নিজে পরতে পারি নি। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমার প্রতি সন্তষ্ট। স্বর্ণালী সিলসিলার সকল শায়খ তোমার প্রতি সন্তুষ্ট..." এরপর তিনি নিজেই বেশ সতর্কতাসহ আমার পায়ের কাটাগুলো বের করে রক্তাক্ত পা-যুগলের কাটাবিদ্ধ স্থানগ্তলো ধুয়ে দিলেন৷ একই সময় তিনি আমার ছিনার মধ্যে এমন কিছু জ্ঞান [তাওয়াজ্জুহ] প্রবেশ করালেন, যা আমি ইতোমধ্যে পাই নি। এতে আমার অন্তরে এক অপূর্ব কাশফ আত্মপ্রকাশ করলো৷ আমি দেখলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্য আমার মাঝে প্রবেশ করেছে৷ হাক্কিকাতে মুহাম্মদিয়ার নূরে আমি আলোকিত হলাম। পবিত্র বাক্য “লা-ইলাহা ইল্লাল্লাহ" এর গোপন রহস্য যাকে ওয়াহদানিয়্যাত বলে তা আমার নিকট প্রকাশ পেলো আল্লাহ্র পবিত্র সিফাতসমূহের গোপন রহস্য আমার অন্তরাত্মায় প্রবেশ করলো এগুলো হচ্ছে তাঁর “আহাদিয়্যাত' এর স্বরূপ মাত্র আমার এ অবস্থাকে আমি শব্দ-বাক্যে প্রকাশ করতে অপারগা৷ এটা তো একটি মাক্কাম যার স্বাদ একমাত্র হৃদয় মাঝে অনুভূত হয়া” নিজের কথায় সুলুকের বর্ণনা আমরা ইতোমধ্যে হযরত শাহ বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহর অভিজ্ঞতার বর্ণনা তাঁর নিজের কথায় শুনেছি৷ বাস্তবে সুলুকের অভিজ্ঞতার বর্ণনা একমাত্র সালিকই ভালো ফুটিয়ে তুলতে পারেন৷ সুতরাং হযরতের নিজের ভাষায়ই আমরা আরো অনেক তথ্যাদি জানতে প্রয়াস পাচ্ছি। তিনি সুলুকের অবস্থার কথা বর্ণনা করতে যেয়ে বলেন: এ পবিত্র রাস্তায় ভ্রমণের শুরুতে আমি বুখারার শহরতলীতে রাতের বেলা এখান থেকে সেখানে ঘুরে বেড়াতাম। রাতের অন্ধকারে ঠান্ডার সময় একাকী চলে যেতাম কবরস্থানে। এক রাতে চলে গেলাম হযরত শায়খ আহমদ আজগারাওয়া রাহিমাহুল্লাহর কবরপাশে। জিয়ারত করে মনোযোহসহ ফাতিহা পাঠ করে সওয়াব রেসানী করি৷ এরপর লক্ষ্য করলাম, সেখানে দু ব্যক্তি উপস্থিত হয়েছেন যাদেরকে আমি কখনও দেখি নি৷ উভয়ে একটি ঘোড়া নিয়ে সেখানে অবস্থান করছেন৷ তারা আমাকে ঘোড়ার উপরে উঠালেন৷ আমার কোমরবন্ধে দুটি তরবারি বেঁধে দিলেন৷ ঘোড়াটিকে নিয়ে গেলেন শায়খ মাজদাখিন ২৪১
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।