আউলিয়ায়ে নকশবন্দ তরীকতের রাত্তায় ভ্রমণের সাধনা হযরত নিজেই তাঁর আত্মজীবনীতে লিখেছেন: “একদা আমি আকর্ষণ ও আত্মভুলা অবস্থায় পতিত হলাম এখান থেকে সেখানে ভ্রমণ করছিলাম নিরুদ্দেশভাবো আমি জানতাম না কোথায় যাচ্ছি কিংবা কী করছি। অন্ধকারে হাঁটার সময় আমার পায়ে অনেক কাটা বিদ্ধ হলো রক্ত ঝরতে লাগলো হঠাৎ আমার শায়খের বাড়ির দিকে অগ্রসর হতে ভীষণ আকর্ষণ অনুভব করলাম। চাঁদহীন রাতটি ছিলো ভীষণ অন্ধকারে ঢাকা। আকাশের তারাগুলোও ছিলো অদৃশ্য। কনকনে ঠাণ্ডা বাতাসা আমার গায়ে শুধুমাত্র চামড়ার তৈরি একটি জুববা। আমি হেটে হেটে শায়খ আমির কুলাল রাহিমাহুল্লাহ দরবারে কোনোমতে পৌঁছুলাম৷ তিনি তখন তীর বন্ধুদের সাথে উপবিষ্ট ছিলেন৷ তিনি আমাকে দেখে বললেন, “ওকে বাইরে নিয়ে যাও। আমার ঘরে তাকে দেখতে চাই না!” তারা আমাকে বাইরে ঠেলে দিলো আমি বুঝতে পারলাম নফস আমাকে ধোঁকা দিতে চাচ্ছে সে আমার অনুভূতি ও হৃদয়কে গ্রাস করতে অগ্রসর হচ্ছে৷ আমার শায়খের প্রতি বিশ্বাসের মধ্যে বিষ ঢেলে দিতে এগুচ্ছে৷ এ মুহূর্তে মহাপ্রভুর উপস্থিতি ও দয়াই ছিলো আমার একমাত্র ভরসা৷ আমি নিজের নফসকে বললাম, “আমার শায়খের প্রতি বিশ্বাসে বিষ ঢালতে তোমাকে কখনো দেবো না!” আমি কঠোর প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ না আমার শায়খ আমাকে পুনরায় গ্রহণ করেছেন ততক্ষণ পর্যন্ত আমি কারো কথা বা নফসের ওয়াসওয়াসার প্রতি ভ্রক্ষেপও করবো না৷ রাতের অন্ধকারে বরফ পড়া শুরু হলো আমার হাড্ডিগুলো ঠাণ্ার প্রচণ্ডতায় যেনো হিম- শীতল হচ্ছে৷ অন্ধকারের মধ্যে আমি কচুপাতার মতো কাঁপতে লাগলাম৷ মহাকাশের চাঁদের ক্ষীণ আলোও যদি থাকতো তাহলে হয়তো আমি কিঞ্িৎ স্বস্থি বোধ করতাম ভীষণ ঠাণ্ডায় আমাকে গ্রাস করে ফেললো আমি প্রায় হিমায়িত অবস্থায় পতিত হলাম। তবে অন্তরের অন্তঃস্থলে ইশকে ইলাহী ও ইশকে শায়খীর প্রবল শক্তি আমাকে জীবিত রাখলো। আমি কিছুটা উষ্ণতা অনুভব করলাম৷ অবশেষে কালরাতের অবসান ঘটলো৷ ভোরোর আভা পূর্বকাশে ফুটে ওঠলো। আমার শায়খ তাঁর দরোজা খুলে বাইরে পদার্পণ করলেন৷ তিনি আমাকে দেখতে পেলেন না। আমি তখনো তাঁর দরোজায় পড়ে আছি৷ তিনি তাঁর পা আমার মাথায় রাখলেন। এতে তিনি চমকে উঠলেন৷ পা সরিয়ে আমাকে ভেতরে নিয়ে ২৪০
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।