আউলিয়ায়ে নকশবন্দ করেছিলেন৷ যা হোক, মাতা-পুত্র ও পরিচারিকা উম্মে আইমান উটের পৃষ্ঠে সওয়ার হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে চললেন৷ কয়েকদিন পর তারা ইয়াসরিবে এসে উপনীত হন৷ এখানে হযরতের দাদা আব্দুল মুত্তালিবের মাতা সালমা বিনতে আমর বানু আদিয়্যা ইবনুন নাজ্জার গোত্রের মেয়ে ছিলেন, বিধায় তারা এই বংশের 'দারুন-নাবিগা'য় অবস্থান করেন৷ উল্লেখ্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের জন্ম ও শৈশবকাল এখানেই কেটেছিল৷ দারুন-নাবিগায় দীর্ঘ এক মাস অবস্থানের পর বিবি আমিনা স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন৷ কিন্তু কিছুদূর অগ্রসর হওয়ার পর আবওয়া নামক স্থানে এসে পৌঁছলে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং একমাত্র প্রাণপ্রিয় আদুরে দুলালের দিকে করুণ নেত্রে তাকিয়ে তাকিয়ে এই ধরার কোল থেকে চিরতরে বিদায় গ্রহণ করলেন৷ উম্মে আইমান শিশু মুহাম্মদ মুস্তফাকে নিয়ে এই বিপদক্ষণে বিরাট ধৈর্য ধারণ করলেন ও আমিনাকে সেখানেই দাফন করে দ্রুত মক্কা শরীফের পথে পাড়ি জমালেন৷ এই করুণ হৃদয়বিদারক ঘটনার কথা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃতিপটে জাগরুক ছিলো হিজরতের পর বানু আদিয়্যা ইবনুন-নাজ্জার এর মনযিল ও আবাসস্থল অতিক্রমকালে তিনি একবার বলেছিলেন: "শৈশবে আমি যখন আমার মায়ের সঙ্গে এখানে এসেছিলাম, তখন বানু আদিয়্যার এই স্থানে আমি আমার মাতুতালয়ের শিশুদের সাথে খেলা করতাম এবং টিলার উপর বসে থাকা পাখীদেরকে আমরা সবাই উড়িয়ে দিতাম।" এরপর তিনি দারুন- নাবিগার দিকে তাকিয়ে আবার বললেন: "আমার মাতা এবং আমি এখানেই এসেছিলাম এই গৃহের মধ্যেই আমার পিতা আবুল্লাহর কবর রয়েছে৷ আর এই বিলের জলেই আমি প্রচুর সীতার কেটেছি" দাদা আব্দুল মুত্তালিবের তত্বাবধানে উম্মে আইমান রাদ্বিআল্লাহু আনহা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা শরীফ পৌঁছে আমিনার মৃত্যুর দুঃসংবাদ দাদা আব্দুল মুত্তালিবের কাছে বর্ণনা করলেন। আব্দুল মুত্তালিব অত্যন্ত মর্মাহত হলেন এবং পিতামাতাহীন অসহায় আদুরে পৌত্রের ভরণপোষণের পূর্ণ দায়িত্ব নিজেই গ্রহণ করলেন৷ নিজের পুত্র-পৌত্রদের তুলনায় অধিক ২৪
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।