আউলিয়ায়ে নকশবন্দ বলেছিলেন, “হে আমির কুলাল! তুমি যদি বাহাউদ্দিনকে বিশেষভাবে দেখাশুনা না করো তাহলে আমি বেজার হবো।” একদিন আমি ও অন্য আরেক গীরভাই নির্জনবাস করছিলাম। গভীর ধ্যানস্থ অবস্থায় দেখলাম আকাশ উন্মুক্ত হয়ে গেছে৷ একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম: “এটা তোমার জন্য যথেষ্ট নয় কী যে, সবাইকে ফেলে একাকী আমাদের দরবারে আসবে?” এ গায়েবী আওয়াজ হেতু আমার শরীরে কম্পন শুরু হলো আমি ঘর থেকে দ্রুত দৌড়ে বের হেলাম৷ একটি নদীর পারে দৌড়ে গিয়ে পানিতে লাফ মেরে পড়ে গেলাম আমি কাপড় ধুয়ে দু রাকাআত নামায পড়লাম। এই নামাযে এতোই খুজু-খুশু ছিলো যে, যা ইতোমধ্যে আর কোনদিন হয় না৷ আমি অনুভব করলাম, সত্যিকার অর্থে মুশাহাদার অবস্থায় আছি৷ সবকিছু যেনো “কাশফের' অবস্থায় আমার নিকট উন্মোচন হয়ে গেছে৷ সমগ্র মহাবিশ্ব বিলুপ্ত হয়েছে এবং আমি একমাত্র তাঁর উপস্থিতির মধ্যে উপাসনা করছি” তিনি আরো লিখেছেন, “রাস্তার আকর্ষণের শুরুতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেনো তুমি এ রাস্তায় পাড়ি জমাতে চাও? আমি উত্তর দিয়েছি, “এ কারণে যে যাকিছু আমি বলি এবং যাকিছু চাই তা যেনো ঘটে” আমাকে বলা হলো, “এটা হবে না! যাকিছু আমরা বলি ও যাকিছু আমরা চাই শুধুমাত্র তা-ই হবে৷” আমি বললাম, “আমি এটা পারবো না! আমি যা চাই, যা পছন্দ করি কিংবা যা চাই না ও যা পছন্দ করি না- তা ঘটতে আমাকে অনুমতি দিতে হবে৷” আমি আবার উত্তর পেলাম, “না! আমরা যা বলি তা-ই এবং আমরা যা চাই তা-ই হতে হবে” এরপর দীর্ঘ পনেরো দিন আমি একাকী ছিলাম৷ শীঘ্রই আমি মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়ি৷ এরপর একদিন শ্রবণ করলাম, “হে বাহাউদ্দিন! চিন্তা করো না৷ যাকিছু তুমি চাও, আমরা তা প্রদান করবো” আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। বললাম, “আমাকে একটি তরীকা দান করুন| যে পথে চলে যে কোনো ব্যক্তি সব এ উপস্থিতি অনুভব করবো” আমি গায়েবী আওয়াজ শুনলাম, “যা তুমি চেয়েছো তা তোমাকে দান করা হলো”
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।