Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৫ মাইল হেটে হযরত সামাসীর দরবারে তিনি উপস্থিত হতেন। কঠোর সাধনার ফলে তিনি অবশেষে মুকাশাফার মাক্কামে উন্নীত হন| তখন হযরত সামাসী রাহিমাহুল্লাহ তাঁর এ প্রিয় মুরীদকে খিলাফত প্রধান করেন৷ সম্তানাদি হযরত সয়্যিদ কুলাল রাহিমাহুল্লাহর চারজন পুত্রসন্তান ছিলেন৷ এরা হচ্ছেন সায়্যিদ আমির বুরহানুদ্দিন, সায়্যিদ আমির হামযা, সায়্যিদ আমির শাহ ও সায়্যিদ আমির উমরা ইন্তিকাল হযরত সায়্যিদ আমির কুলাল রাহমাতুল্লাহি আলাইহি যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই সুখার গ্রামেই ৭৭২ হিজরি সনের জুমাদিউল আউয়াল মাসের ৮ তারিখ পৃথিবীর মায়া ছেড়ে বিদায় গ্রহণ করেন৷ ইন্না ল্লিহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি সুখারেই সমাহিত হন। কোনো কোনো সময় তাঁর সমাধি ও তীরই দাদা শামসুদ্দিন কুলালের সমাধি নিয়ে বিভ্রা্তের সৃষ্টি হয়। বাস্তবে হযরতের দাদার কবরটি শাহরিসাবজ নামক স্থানে অবস্থিত। খুলাফাবৃন্দ হযরত সায়্যিদ আমির কুলাল রাহমাতুল্লাহি আলাইহির খুলাফাবৃন্দের সংখ্যা ১০৪ জন ছিলেন বলে জানা যায়৷ উপরোক্ত চরজন পুত্রসন্তানও তাঁর তরিকতের খলিফা ছিলেন৷ বাকি প্রসিদ্ধ কয়েক জনের নাম হলো: ১. হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ২. হযরত মাওলানা আ”রিফ দেগ-গিরানী রাহমাতুল্লাহি আলাইহি। ৩. হযরত শায়খ মুহাম্মদ খালিফা রাহমাতুল্লাহি আলাইহি 8. হযরত আমির কুলাল ওয়াশী রাহমাতুল্লাহি আলাইহি ৫. হযরত শায়খ শামসুদ্দীন কুলাল রাহমাতুল্লাহি আলাইহি। এদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ খলিফা হচ্ছেন ইমামুত তারিক হযরত শায়খ বাহাউদ্দিন নক শবন্দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এই মহান ওলির জীবন, সাধনা ও কর্মের ওপর আলোচনা করবো। আল্লাহর পবিত্র দরাবরে তাওফিক কামনা করছি। ২৩৬

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।