Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ অপরাধে একব্যক্তির ফাঁসির আদেশ হয়৷ বাহাউদ্দিনকে নির্দেশ দেওয়া হলো তার ফাঁসি কার্যকর করতে৷ কিন্তু লোকটি মৃত্যুর পূর্বমুহূর্তে হযরত বাহাউদ্দিনকে বললো, হযরত আমির কুলালের ওয়াসিলায় আমাকে ক্ষমা করুন৷ আমি তাঁর একজন মুরিদ ও শিষ্য ইতোমধ্যে হযরত আমির কুলাল এসে লোকটির পক্ষে সুপারিশ করলেন ফলে বাদশাহ তার নির্দেশ বাতিল করে দিলেন। এ ঘটনার পরই হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহ হযরত সায়্যিদ আমির কুলাল রাহমাতুল্লাহি আলাইহির প্রতি আকৃষ্ট হলেন ও তাঁর হাতে বাইআত গ্রহণ করেন৷ মুরীদ হওয়ার ঘটনা একদিন শহরের একটি এলাকায় আমির কুলাল কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন। এ সময় একদল শিষ্যসহ হযরত মুহাম্মদ বাবা সামাসী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে উপস্থিত হলেন তাঁর এক শাগরিদ কিছুটা আশ্চর্য বোধ করলেন মনে মনে ভাবলেন: “আমাদের শায়খ কেনো এই কুস্তি প্রতিযোগিতা দেখতে আগ্রহী হলেন?” শায়খ সামাসী শাগরিদের মনোভাব ধরে ফেললেন বললেন, “আমি এক ব্যক্তির স্বার্থে এখানে দাঁড়িয়েছি। সে একদিন উচ্চ পর্যায়ের আরিফ হবে৷ সবাই তীর দ্বারস্থ হবে পথনির্দে শার আশায়। তাঁর মাধ্যমে অনেকে সর্বোচ্চ পর্যায়ের ওলিতে পরিণত হবে৷ ইচ্ছে হলো এই ব্যক্তিকে আমার পাখার নিচে নিয়ে আসা।” কথা শেষ হতেই দেখা গেলো কুস্তিগীর হযরত আমির কুলাল স্থির দৃষ্টিতে হযরত সামাসীর দিকে তাকিয়ে আছেন। ক্ষণকালের মধ্যে তার অন্তরে ভাবান্তর সৃষ্টি হলো তিনি আর স্থির থাকতে পারলেন না৷ কুস্তিগীরি ছেড়ে দিলেন। ছুটে চললেন হযরত সামাসী রাহিমান্ল্লাহর সঙ্গে৷ হযরতের খানক্কায় এসে বললেন, হুজুর এ অধমকে শাগরিদ হিসেবে গ্রহণ করুন। হযরত সামাসী তাঁকে মুরীদ করে বললেন, “বাবা আমির কুলাল, এখন থেকে তুমি আমার পুত্রা” মুর্শিদের সুহবতে ২০ বছর ও খিলাফত লাভ হযরত সায়্যিদ আমির কুলাল রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় মুর্শিদের সুহবতে দীর্ঘ ২০ বছর অতাবহিত করেন৷ এসময় তিনি গীরের নির্দেশ মুতাবিক জিকির, নির্জনবাস, ইবাদত, কঠোর রিয়াজত ও মুজাহাদা করে মা"রিফাতের উচ্চ স্তরে উপনিত হন৷ এই দীর্ঘকাল তাঁকে স্বীয় গীর সাহেবের সুহবত ছাড়া আর কোথাও কেউ দেখে নি নিজের বাড়ি থেকে ২৩৫

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।