আউলিয়ায়ে নকশবন্দ জন্ম ও প্রাথমিক জীবন হযরত সায়্যিদ আমির কুলাল রাহমাতুল্লাহি আলাইহি ৬৭৬ হিজরি সনে উজবেকিস্তানের বুখারার নিকটস্থ সুখার নামক গ্রামে জন্মগ্রহণ করেন৷ তাঁর পিতা তখন কুলাল বংশের নেতা৷ তাঁর উপাধি ছিলো “আমির-ই-কুলাল”। হযরত কুলালের জন্ম-নাম ছিলো শামসুদ্দিন তবে পরবর্তীতে তিনি আমির কুলাল নামেই পরিচিত হন৷ তাঁর মাতা বলেন: “আমার পুত্র আমির কুলাল যখন উদরে ছিলো তখন কোনো সন্দেহযুক্ত খাবারের দিকে হাত বাড়ালেই অবশ হয়ে যেতো৷ আমি খাবার মুখে দিতে পারতাম না। অনেকবার এ অবস্থার শিকার হই৷ আমি তখনই জানতাম, আমার পেটে বিশেষ কোনো শিশু অবস্থান করছে৷ সুতরাং একমাত্র নিশ্চিত হালাল খাবার ছাড়া আর কিছুই ভক্ষণ করা থেকে বিরত থাকি” একটি ঘটনা ছোটবেলা হযরত আমি কুলাল কুস্তি পছন্দ করতেন৷ এরপর তিনি ধীরে ধীরে কুস্তিগীর হিসাবে বেশ সুনাম অর্জন করেন৷ বুখারার সকল কুস্তিগীর তাঁর নিকট থেকে প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়ে ওঠে৷ একদিন এককব্যক্তি তীর কুস্তি খেলা দেখছিলেন তার মনের মধ্যে ধারণা জন্মালো: “একজন সায়্যিদ বংশের লোক, শরীয়ত ও তরিকতে জ্ঞানবান অথচ তিনিই এই কুক্তি খেলায় মত্ত। এটা কীভাবে সম্ভব হলো?” এরপর লোকটি হঠাৎ নিদ্রামগ্ন হলেন৷ স্বপ্নে দেখলেন কিয়ামত দিবস এসে গেছে৷ তিনি নিজেকে বিরাট বিপদগ্রস্ত দেখলেন। গভীর জলে ডুবে যাচ্ছিলেন৷ এরপর হযরত আমির কুলাল সেখানে উপস্থিত হলেন৷ তার হাত ধরে পানি থেকে উঠালেন৷ তার নিদ্রা ভেঙ্গে গেলো৷ হযরত আমির কুলাল তার দিকে তাকিয়ে বললেন: “ও হে! তুমি কী কুস্তিতে আমার ক্ষমতা দেখলে এবং সুপারিশে আমার কাজটি অবলোকন করলে?” তিনি আরো একটি ঘটনা হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহ প্রাথমিক জীবনে বুখারায় কাযান খান ইবনে ইয়াসিরের জল্লাদ হিসাবে কাজ করতেন। একদা বাদশাহকে রাগান্ধিত করার ২৩৪
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।