Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা সায়্যিদ আমির কুলাল রাহমাতুল্লাহি আলাইহি৷ ওফাৎ ৭৭২ হিজরি, সমাধি- সুকহার, বুখারা, উজবেকিস্তান তাঁর আসল নাম ছিলো শামসুদ্দিন৷ তাঁর পিতা ছিলেন সুফি গবেষক হযরত সাইফুদ্দিন হামযা৷ হযরত আমির কুলাল রাহিমাহুল্লাহ ছিলেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷ কুলাল শব্দের অর্থ কুস্তকার৷ কুলাল বংশের এতিহ্য দীর্ঘ পিতার মৃত্যুর পর হযরত আমির কুলাল বংশের নেতা হিসাবে অধিষ্ঠিত হন৷ কুলাল বংশ ও পারিবারিক এতিহ্য হযরত আমির কুলালের পিতা শামসুদ্দিসের পূর্বপুরুষ ছিলেন হযরত হুসাইন বিন আলী রাদিআল্লাহু আনহু৷ ইসলামের প্রাথমিক যুগে কুলাল বংশের লোকজন মদীনা মুনুওয়ারা থেকে ইরাকের শাইখান নিনাওয়া নামক স্থানে বসতি স্থাপন করেন৷ প্রায় ৫ শতাধিক বছর এ বংশ এখানে স্থয়ীভাবে বসবাস করেছিলেন৷ পুরো পরিবার এরপর ইরাকের জানাহ অঞ্চলে আসেন এবং সেখান থেকে উজবেকিস্তানের বুখারার নিকটে ভাবকেন্ত নামক শহরে এসে বসবাস শুরু করেন ঈসায়ী দ্বাদশ শতকের শেষের দিকে বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা ১৩৪০ সালের দিকে এই শহর ভ্রমণ করেছিলেন তিনি বলেন, “এই শহরটি খুব সুন্দর এতে আছে অনেক মনোরম বাগান ও নদ-নদী” কুস্তকার হিসেবে কুলান বংশ বসবাস শুরুর কিছুদিনের মধ্যেই শহরে একটি বড়ো আকারের মৃৎশিল্প গড়ে তুলেন৷ তবে শুধুমাত্র শিল্প-কারখানা নিয়েই ব্যস্ত ছিলো না এই এঁতিহ্যবাহী বংশটি। কিছুদিন পরই তারা একটি সুন্দর উন্নতমানের মাদরাসাও প্রতিষ্ঠা করেন তখনকার দিনে সর্বত্র যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকতো তবে কোনো পক্ষই কখনও কুলাল বংশের ওপর হামলা করে নি। এর মূল কারণ ছিলো সায়্যিদ বংশ হওয়ায় সবাই তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতেন৷ 3 ইবনে বতুতা: ট্রাভেলস ইন এশিয়া এন্ড আফ্রিকা৷ ২৩৩

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।