Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ আসলেন এরূপ কোনো পশু বা জন্তু আমি জীবনেও দেখি না৷ এরপর আমরা এ জন্তু দুটোর উপর আরোহণ করে উর্ধবাকাশের দিকে দ্রুত ছুটে চললাম ...” পৃথিবী থেকে বিদায়গ্রহণ হযরত মুহাম্মাদ বাবা সামাসি রাহমাতুল্লাহি আলাইহি সামাসেই ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন| জুমাদিউল আখিরের ১০ তারিখ ৭৫৫ হিজরি সনে তিনি এ ধরাধাম থেকে চিরবিদায় গ্রহণ করেন৷ তাঁর সমাধি স্বীয় জন্মস্থান সামাসেই অবস্থিত। আল্লাহ তা”আলা তাঁর রহস্যকে সংরক্ষণ করুন এবং উন্নীত করুন সর্বোচ্চ মাককামে। হযরত মুহাম্মদ বাবা সামাসি রাহমাতুল্লাহি আলাইহির চারজন খলিফা ছিলেন৷ এদের মধ্যে নকশবন্দিয়া তরিকানুযায়ী খলিফার নাম ছিলো হযরত খাজা সায়্যিদ আমীর কুলাল রাহমাতুল্লাহি আলাইহি সুতরাং আল্লাহর মর্জি হলে আমরা এখন তাঁর জীবন ও কর্মের ওপর যেটুকু সম্ভব আলোচনা করবো।

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।