আউলিয়ায়ে নকশবন্দ ৭. কেনো কামিল পীরের হাতে বাইআত গ্রহণ করো| এরপর সুহবত অবলম্বন করো! সুহবতের চেয়ে উত্তম কিছু নেই স্বীয় গীর সাহেব ও অন্যান্য সুফি-দরবেশদের সম্মুখে উচ্চস্বরে কথা বলবে না৷ তাঁদের সঙ্গে থাকাকালে অতিরিক্ত নফল ইবাদতও করবে না৷ তাঁদের কথা নীরবে শ্রবণ করবে৷ নিজের গীর ছাড়া অন্য কোনো শায়খের সঙ্গে নিজের হাদয়কে সম্পৃক্ত করবে না৷ মুরীদ হওয়ার পূর্বে আধ্যাত্মিকতা সম্পর্কে যাকিছু তুমি শিখেছো সব অন্তর থেকে মুছে ফেলো। ৮. এক আশ্চর্য অত্তদৃষ্টি: তিনি বলেন, “একদা আমি আমার শায়খ হযরত আলী রামিতানী রাহিমাহুল্লাহকে দেখতে তাঁর দরবারে উপস্থিত হলাম তিনি আমাকে দেখে বললেন, “হে আমার পুত্র! তোমার অন্তরে উচ্চ পর্যায়ে আরোহণের আকাঙ্ক্ষা বিরাজ করছে- তা আমি দেখতে পাচ্ছি” একথা বলার পরই আমি একটি দিবাস্বপ্ন দেখলাম।৷ আমি দ্রুত হেঁটে চলেছি৷ দিবারাত্র হাঁটছি এরপর দৃষ্টিতে ভেসে এলো জেরুজালেমের মসজিদের গন্ুজা৷ আমি মসজিদুল আক্কসার ভেতরে প্রবেশ করলামা দেখলাম সেখানে এক ব্যক্তি দীঁড়িয়ে আছেন৷ তাঁর শরীরে শোভা পাচ্ছে উজ্জ্বল সবুজ রংয়ের জুববা। বললেন, “স্বাগতম! আমরা আপনার আগমনের জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষারত আছি” আমি বললাম, “হে আমার শায়খ! আমি আমার দেশ থেকে অমুক তারিখে রওয়ানা হয়েছি আজকের তারিখটি কী?” তিনি জবাব দিলেন, “আজ রজব মাসের ২৭ তারিখ” আমি বুঝতে পারলাম যেনো ইতোমধ্যে তিন মাস অতিবাহিত হয়ে গেছে৷ আমি আশ্চর্য হলাম যে, যে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন, সে রাতেই আমি মসজিদুল আকুসায় উপস্থিত হয়ে গেছি!” সবুজ জুববায় আবৃত ব্যক্তি আমাকে বললেন, “তোমার শায়খ হযরত রামিতানী তোমার জন্য অনেকদিন যাবৎ এখানে অপেক্ষা করছেন৷” আমি দেখলাম আমার শায়খ নামাযে ইমামতি করতে প্রস্তুত হয়েছেন৷ এরপর দু রাকাআত নামায পড়লেন আমিও শরীক হলাম। এরপর আমার শায়খ বললেন, “হে আমার পুত্র! আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমাকে নিয়ে এই মসজিদুল আক্রসা থেকে সিদরাতুল মুনতাহায় চলে যেতে৷ সেখানেই রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছিলেন শবে মিরাজের রাতে।” এরপর সবুজ বস্্রাবৃত ব্যক্তি দুটি জন্ত নিয়ে ২৩১
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।