আউলিয়ায়ে নকশবন্দ এ রাতেই হযরত বাবা সাহেবের একটি কারামত প্রকাশ পেলো৷ আমি এতে আরো বেশি বিনয় ও অসহায়ত্ব অনুভব করি। আমি তাঁর মসজিদে চলে গেলাম খুব বিনয় ও খুশু-খুজুর মাধ্যমে দু রাকাআত নফল নামায আদায় করলাম৷ এরপর এই দুআটি যেনো এমনিতেই আমার মুখ থেকে নিঃস্বর্গ হলো: “হে আল্লাহ! তোমার ভালোবাসার জন্য আমাকে দান করুন চেষ্টা-সাধনার কষ্ট সহ্য করার ক্ষমতা”। আমি যখন ভোরবেলা হযরতের দরবারে নিজেকে উপস্থিত করলাম, তখন তিনি বললেন, “হে পুত্র বাহাউদ্দিন! তোমার জন্য উচিৎ হবে এভাবে দুআ করা: “হে আল্লাহ! এই দুর্বল বান্দাকে কষ্টের মধ্যেও তোমার সন্তুষ্ট লাভের আশায় ইবাদতের ক্ষমতা দান করুন৷” যদি আল্লাহ তাআলা তাঁর অসীম জ্ঞান- প্রজ্ঞার মাধ্যমে তাঁর বন্ধুজনের ওপর কষ্ট আরোপ করেন, তাহলে ্বীয় দয়া হেতু এ বন্ধুজনের মধ্যে কষ্ট সহ্য করার ধৈর্যও দিয়ে থাকেন৷ অন্যথায় নিজের থেকে কষ্টযুক্ত পরীক্ষা প্রার্থনা মূলত কঠিন হবে৷ তোমার জন্য এভাবে চাওয়াটা হবে অযৌক্তিকা”” ঘটনাবলী ও বাণীসমূহ ১. সালিককে সর্বদা আল্লাহর নির্দেশ [শরীয়ত] মেনে চলতে হবে৷ তাকে সব সময় পবিত্র অবস্থায় থাকতে হবে ২. সালিকের হৃদয় পবিত্র থাকা চাই আল্লাহ ছাড়া সবকিছু [গাইরুল্লাহ] অন্তর থেকে মুছে ফেলতে হবে৷ ৩. সালিকের অভ্যন্তরীণ অবস্থা একমাত্র স্বীয় মুর্শিদ ছাড়া কারোর নিকট ব্যক্ত করা নিষিদ্ধ ৪. সত্যিকার সালিক স্তরে স্তরে উন্নীত হবে: সত্য্বপ্র, বক্ষ সম্প্রসারণ, হালাল খাদ্যগ্রহণ ছাড়া অন্য কিছু পেটে না যাওয়া, তাকওয়া অবলম্বন, আত্মসমর্পণ, বিনয় ও শ্রদ্ধানুভতি, গোনাহ থেকে পরহেজ, তাওবাহ, জিহ্বার হিফাজত, জিকরুল্লাহ্, দুনিয়াবিমুখতা ও আখিরাতের প্রতি আকর্ষণ ৫. আমাদেরকে সর্বদা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে৷ সুফি-দরবেশদের অনুসরণ করা ও তাঁদের প্রদর্শিত রাস্তায় চলা৷ হৃদয়কে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ রাখা। ৬. স্বীয় শায়খের পথনির্দেশনা দ্বারা চলা তাঁরা হচ্ছেন আধ্যাত্মিক চিকিৎসক কিতাব পাঠ করে আধ্যাত্মিক চিকিৎসা সম্ভব নয়৷
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।