আউলিয়ায়ে নকশবন্দ দুগ্ধমাতা হালিমার গৃহে গমন ও শৈশবকাল আমাদের পিয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন৷ এরপর আরবের প্রথানুযায়ী তাঁকে দুগ্ধ পানের জন্য ধাত্রী মা হালিমার গৃহে গমন করতে হয়েছিল৷ সহীহ বর্ণনা থেকে জানা যায় যে, মা হালিমার গৃহে গমন করার পর থেকেই বরকত নাজিল হতে থাকে৷ বিবি হালিমার উট, বকরি ইত্যাদি পোষা পশুর মধ্যে এই বরকত আত্মপ্রকাশ করে৷ এগুলো অতিরিক্ত দুধ যোগান দিতে থাকো হালিমার সংসারে উত্তরোত্তর উন্নয়ন হওয়া শুরু হয়৷ এ সম্পর্কিত বর্ণনা বিভিন্ন সীরাত গ্রন্থে এসেছে। তবে বিবি হালিমার গৃহে থাকাকালে চার বছর বয়সের সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সীনা ছাকের ঘটনাটি ঘটে। তাঁর জীবনে আরোও তিনবার সীনা ছাক হয়েছিল বলে উল্লেখ আছে৷ দ্বিতীয়বার সীনা ছাক হয়েছিল দশ বছর বয়সের সময় তৃতীয়বার এই মুজিযা ঘটে নুবুওয়াত-প্রাপ্তির প্রাক্কালে এবং চতুর্থবার সীনা ছাকের ঘটনা ঘটে মিরাজে গমনের পূর্ব মুহূর্তে । মাতৃৰিয়োগ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট পাঁচ বছর ধাত্রীমাতা বিবি হালিমা সা'দিয়া রাদিআল্লাহু আনহার গৃহে প্রতিপালিত হয়েছিলেন তবে আপন মাতা বি বিআমিনার গৃহে প্রত্যাবর্তনের মাত্র বছর খানেকের মধ্যেই তিনি দুঃখের সাগরে ভেসে গেলেন৷ তাঁর মায়ের মৃত্যুর ঘটনাটি বিভিন্ন সীরাতগ্রন্থে লিপিবদ্ধ হয়েছে৷ এখানে সংক্ষিপ্তাকারে এই হৃদয়বিদারক ঘটনাটি উল্লেখ করলাম। বিবি আমিনার গৃহে উম্মে আইমান রাদিআল্লাহু আনহা নামক একজন ক্রীতদাসী ছিলেন৷ পরবর্তীতে এই মহিলা সাহাবিয়্যাহ, মুক্ত হয়ে যান৷ এই মহিলাকে সঙ্গে নিয়ে বিবি আমিনা একদা ছয় বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ ইয়াসরিব মদীনা) ভ্রমণে যাত্রা করলেন ইয়াসরিব ছিলো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামহের মাতুতালয়। কিছু কিছু সীরাত লেখকের মতে এই সফরের আরেকটি উদ্দেশ্য ছিল৷ বিবি আমিনা তাঁর আদরের দুলালকে স্বীয় স্বামীর কবরটি জিয়ারত করানোরও ২৩ নয়ত
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।