আউলিয়ায়ে নকশবন্দ হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহর আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী বুখারার নিকটে “কসর আল-আরিফীন” নামক একটি গ্রাম আছে৷ একদা হযরত বাবা সাহের এ গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় সাহীদেরকে বললেন, “এ স্থান থেকে আমার নাসিকায় আধ্যাত্মিকতার আ*রিফের সুঘাণ আসছে৷ তিনি শীঘ্বই জন্ম নেবেন এবং তাঁরই নামের সঙ্গে জড়িত থাকবে তরিকতের এই সিলসিলার নাম” অন্য আরেকদিন ক্কসর আল-আরিফীন গ্রামটি অতিক্রমকালে হযরত বাবা সাহেব বললেন, “এখন আমি সুঘাণটি এতো বেশি পাচ্ছি যে, মনে হচ্ছে সেই শ্রেষ্ঠ আরিফের আগমন ঘটে গেছে” এর তিনদিন পরই এক শিশুর দাদা এসে উপস্থিত হলেন হযরত বাবা সাহেবের দরবারে। শিশুটিও সাথে নিয়ে এসেছেন। বললেন, “হযরত! এ হচ্ছে আমার নাতি৷ তাঁর জন্য দু'আ করুনা” বাবা সাহেব শিশুর দিকে তাকালেন। বললেন, “আমি যে আশরিফের আগমনের কথা বলছিলাম, সে-ই আরিফ হচ্ছে এই শিশু! আমি দেখতে পাচ্ছি সে ভবিষ্যতে মানবতার পথপ্রদর্শক হবে৷ তাঁর থেকে গোপন রহস্য প্রত্যেক আন্তরিক পরহেজগার সালিকের অন্তরে প্রতিস্থাপিত হবে৷ মধ্য এশিয়ার প্রতিটি ঘর তাঁর প্রতি দানকৃত আল্লাহর জ্ঞানের বারিধারা দ্বারা প্লাবিত হবে৷ আল্লাহর পবিত্র নাম তীর হৃদয়ে খোদিত হবে [নকশ]| আর এই তরিকতের সিলসিলার নামকরণ হবে খোদিত নকশা মুতাবিকা” ইমামুত তারীক্লা হযরত শায়খ বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহির দুআ খাজা বাহাউদ্গিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন: “আমি যখন শৈশবে পদার্পণ করি তখন আমার সম্মানিত দাদা সহেব আমাকে হযরত শায়খ খাজা মুহাম্মদ বাবা সামাসী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে প্রেরণ করেন৷ তিনি বলে দিলেন, তাঁর সম্মুখে উপস্থিত হয়ে সালাম জানিয়ে বলবে, “আপনার পদযুগলের বরকতে কাজ্ক্ষিত মাক্কামে পৌঁছুতে আমাকে অনুগ্রহপূর্বক সাহায্য করুন৷” আমি তাঁর দরবারে যেয়ে এ আবদার করেছি। ২২৯
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।