Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা মুহাম্মদ বাবা সামাসী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ৭৫৫ হিজরি, সমাধি- সামাস, রামিতান, বুখারা, উজবেকিস্তান। শায়খ মুহাম্মাদ বাবা সামাসী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আজিজান রাহিমাহুল্লাহ বিশিষ্ট ছাত্র ছিলেন৷ তিনি ছিলেন সুফিদের ভাষ্যকার ও ভাষ্যকারদের সুফি তিনি শরীয়ত ও মা'রিফাতের জ্ঞানে এক একক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন৷ তাঁর যুগের প্রত্যেক জাতি হযরতের বরকতপূর্ণ দাওয়াত ও তাবলীগ দ্বারা উপকৃত হয়েছে৷ যুগের সকল শাইখুল মাশাইখ হযরত বাবা সাহেবের খানক্কায় এসে উপস্থিত হতেন ও ইলমে মারিফাতের বাগানে বিচরণ করে ফায়দা লাভ করতেন। জন্ম, শিক্ষা ও মুজাহাদা হযরত খাজা মুহাম্মদ বাবা রাহিমাহুল্লাহ বুখারা ও রামিতানের অদূরে সামাস নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন৷ বাল্যকালেই তিনি কুরআন শরীফ হিফজ, হাদিস শাস্ত্রে অধ্যয়ন ও ফিহাক শাস্ত্রের উপর লেখাপড়া করেন৷ এরপর তিনি যুক্তিবিদ্যা, ইলমুল কালাম [দর্শন], ইতিহাস ইত্যাদি উচ্চ পর্যায়ের জ্ঞানার্জনে নিয়োজিত হন হযরত আলী রামিতানী আজিজান রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন৷ তিনি হযরতের মুরীদ ছিলেন৷ রিয়াজত- মুজাহাদায় তার মতো কঠোর পরিশ্রমী খুব কম ব্যক্তিই দেখা যেতো। স্বীয় পীর সাহেব তাঁকে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ের জন্য খিলওয়াত [নির্জনবাস] অবলম্বনের নির্দেশ দিতেন। তিনি তা বিনাবাক্যে মেনে নিয়ে নফসের বিরুদ্ধে সাধনা ও জিকির-আজকার করতেন৷ দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পর একদা শায়খ রামিতানী রাহিমাহুল্লাহ হযরত বাবা সাহেবকে তরিকতের খিলাফত দান করেন৷ প্রতিস্থাপিত হয় হাক্কিক্কাতের গোপন রহস্যাবৃত জ্ঞান ছিনা থেকে ছিনায়। অচিরেই বাবা সাহেবের সুনাম চতর্দিকে ছড়িয়ে পড়ে একজন কারামতওয়ালা শায়খ হিসাবে তিনি যুগের শ্রেষ্ঠ মুর্শিদ হওয়ার সৌভাগ্য লাভ করেন৷ মৃত্যুর পূর্বে শায়খ রামিতানী রাহিমাহুল্লাহ নিজেই তীর এই প্রিয় মুরীদকে প্রধান খলিফা হিসেবে নির্বাচিত করেছিলেন। ২২৮

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।