Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ খাওয়ারিজমে অবস্থান এশি ইশারা হেতু হযরত রামিতানী রাহিমান্ল্লাহ বুখারা থেকে খাওয়ারিজমে যেয়ে উপস্থিত হলেন শহরের তোরণে লৌঁছুয়ে তিনি তাঁর আগমনের বার্তাসহ বাদশাহর নিকট দূত মারফর পয়গাম পাঠালেন৷ তিনি লিখলেন: “একজন গরীব তাঁতি আপনার শহরের তোরণে অপেক্ষা করছে৷ আপনার শহরে প্রবেশের অনুমতি চাচ্ছে যাতে সে এখানে অবস্থান করতে পারে৷ আপনি যদি অনুগ্রহ করে অনুমতি প্রদান করেন তাহলে সে ভেতরে প্রবেশ করবে৷ আর যদি অনুমতি না দেন তাহলে ফিরে চলে যাবো” দূতকে বললেন, তুমি বাদশাহর পক্ষ থেকে অনুমতির লিখিত দলিল নিয়ে আসবে। দলিলে তাঁর সাক্ষরও থাকবে৷ বাদশাহ অনুমতিপত্র প্রেরণ করলেন৷ শহরে প্রবেশ করে তিনি বসবাস শুরু করেন ও ইলমে তাসাওউফের নূর চতুর্দিকে ছড়িয়ে দিতে মনোনিবেশ করলেন৷ তিনি প্রত্যেকদিন শহরের কেন্দ্রস্থলে যেয়ে মানুষকে আহান করতেন: আমার খানক্কায় এসো৷ আমি তোমাদেরকে এদিনের মজুরি দেবো। অচিরেই শহরের অধিকাংশ অধিবাসী হযরতের হাতে বাইআত গ্রহণ করে মুরিদ হয়ে গেলো সমগ্র শহরব্যাপী তাঁর সুনাম ছড়িয়ে পড়লো। হযরত রামিতানীর এরূপ জনপ্রিয়তা দেখে স্বয়ং বাদশহ ও তাঁর সভাসদগণ চিন্তিত হয়ে পড়লো৷ তারা তাঁকে শহর থেকে তাড়িয়ে দিতে ষড়যন্ত্রে লিপ্ত হলো শায়খ রামিতানী ব্যাপারটি বুঝার পর বাদশাহের দেওয়া সে-ই অনুমতিপত্র ফেরৎ পাঠিয়ে দিলেন এতে বাদশাহর মনে ভাবান্তর হলো! তিনি হযরতের দরবারে উপস্থিত হয়ে ক্ষমা চাইলেন ও তাঁর মুরিদ হয়ে গেলেন৷ হযরত রামিতানী রাহিমাহুল্লাহ বাকি জীবন এখানেই কাটালেন। ইন্তিকাল মহান আল্লাহ তাআলা হযরত আলী রামিতানী রাহমাতুল্লাহি আলাইহিকে দীর্ঘ জীবন দান করেছিলেন৷ ১৩০ বছরের এক সফল জীবন অতিবাহিত করে তিনি ১৮ জিলক্লাদ ৭২১ ২২৬

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।