Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দেবেন: “ইল্লাহুল ওয়াহিদুল কাহহার” -এটা আল্লাহর জন্য নির্দিষ্ট যিনি একক ও অপ্রতিরোধ্য।” ১১. হযরত উলামাদদৌলা সিমনানী রাহমাতুল্লাহি আলাইহি তাঁকে প্রশ্ন করলেন: “আপনি আমি উভয়ে সেবা করি যারা আসে ও যায়৷ আপনি তাদেরকে যা দ্বারা পরিতৃপ্ত করেন তাতে আপনি অস্বস্থিবোধ করেন না৷ অথচ আমি তাদেরকে উত্তম খাদ্য দান করি কিন্তু এরপরও সবাই আপনার প্রশংসা করে এবং আমার প্রতি অভিযোগ তুলে- এর কারণ কী? হযরত রামিতানী জবাব দিলেন: “অনেকেই অপরদের সেবা ও তাদের প্রতি উত্তম ব্যবহার করে৷ তবে অনেকেই যখন অপরদের সেবা করে, তাদের খুব অল্পজনই এর প্রতি কৃতজ্ঞ হয়া” সিমনানী রাহিমাহুল্লাহ আবার প্রশ্ন করলেন: “আমি শুনেছি হযরত খিজির আলাইহিসসালাম নাকি আপনাকে দীক্ষা দিয়েছেন? ব্যাপারটি কী- বলুন?” তিনি জবাব দিলেন: “যাকে আল্লাহ ভালোবাসেন, তাঁকে খিজিরও ভালোবাসেন1” হযরত সিমনানী রাহিমাহুল্লাহ আবার প্রশ্ন করলেন: “আমরা শুনলাম আপনি জিকরে জলি করেন কেনো?” তিনি জবাব দিলেন: “আমি শুনেছি আপনি জিকরে খফি করেন৷ মনে করুন, এখন এটা জকরে জলিতে পরিণত হয়েছে!”29 ১২. কেউ তাঁকে জিজ্ঞেস করলো, “ঈমান কী?” তিনি জবাব দিলেন, “কাটা ও জোড়া দেওয়া।” [অর্থাৎ নিজেকে দুনিয়ার বন্ধন থেকে মুক্ত করা ও প্রভুর সঙ্গে যুক্ত হওয়া] ১৩. আল্লাহর সঙ্গ দাও। তা যদি সম্ভব না হয় যাঁরা আল্লাহর সঙ্গে আছেন তীদের সঙ্গ দাও ১৪. আল্লাহর ওলিদের প্রতি বিনয় হও- এতে তুমি তাঁদের দু”আ এমনিতেই প্রাপ্ত হবে৷ ১৫. কিছু দূরবর্তীরা আমার নিকবর্তী আর কিছু নিকটবর্তীরা আমার দুরবর্তী৷ যারা বিহ্যকভাবে দুরে অবস্থান করছে তাদের হৃদয় ও আত্মা আমার নিকটবর্তী৷ যারা বাহ্যিকভাবে নিকটে অবস্থান করছে তাদের আত্মা ও মন আমার থেকে অনেক দূরে 2 মাশাইখে নখশবন্দিয়া মুজাদ্দিদীয়া, পৃ. ৯৬-১০০ ২২৫

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।