Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৭. শায়খ মাওলানা বদরুদ্দিন মিদানীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন: “শুরুতে সালিককে আল্লাহর জিকির সরবে [জিকের জলি] করার নির্দেশ দেওয়া উচিৎ। কারণ আল্লাহর জিকির কলবে স্থায়ী [বা জারি] হতে বেশ সময় লাগে৷ বাস্তবে উচ্চতর স্তরে আরোহণ না করা পর্যন্ত জিকরুল্লাহ হৃদয়ে জারি হয় না৷ জিকির জারি হয়ে গেলে আর যবানী বা জলি জিকিরের প্রয়োজন নেই!” ৮. মুর্শিদের দায়িত্ব হলো সালিকের রূহানী ক্ষমতাকে উপলব্ধি করা৷ এটা জানার পরই কোন্‌জিকির কোন সময় কীভাবে করলে সালিকের আধ্যাত্মিক উন্নতি হবে, তা জানা যাবে ও সে মুতাবিক সবক দেবেন ৯. হযরত মনসুর হাল্লাজ রাহিমাহুল্লাহর যুগে যদি হযরত গুজদাওয়ানী রাহিমাহুল্লাহ একজনও অনুসারী জীবিত থাকতেন তাহলে হাল্লাজ রাহিমাহুল্লাহকে শুলে চড়তে হতো না৷ অর্থাৎ তীর প্রতি যে অভিযোগ উঠেছিলো সেটা বাতিল করার ক্ষমতাসম্পন্ন লোক থাকতেন৷ ১০. তাঁর যুগের আরেক শায়খ ফখরুদ্দিন নূরী রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, “হযরত! আলমে আরওয়ায় আল্লাহ তা”আলা আমাদেরকে জিজ্ঞেস করলেন: “আমি কী তোমাদের প্রভু নই?” আমরা সবাই জবাব দিলাম, “অবশ্যই, আমার সাক্ষ্য প্রদান করছি” ]কুরআন: ৭:১৭২] অন্যদিকে, রোজ কিয়ামতে যখন আল্লাহ তা”আলা প্রশ্ন করবেন: “আজকের দিনের রাজত্ব কার?” [কুরআন: ৪০:১৬] তখন কেনো সবাই নীরব থাকবে?” হযরত রামিতানী রাহিমাহুল্লাহ জবাব দিলেন: “যেদিন আলমে আরওয়ায় প্রশ্ন করা হয়েছিল- আলাসতু বিরাব্বিকুম? [আমি কী তোমাদের প্রভু নইণ], সেদিন ছিলো মানবমগ্ডলীর ওপর পবিত্র শরীয়তের হুকুম-আহকাম প্রতিষ্ঠিত করার দিন৷ আইনতঃ প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে বাধ্যবাধকতা এ কারণেই সবাইকে উত্তর দিতে হয়েছিল “কালু বালা শাহিদনা" [তারা বললো অবশ্যই, আমরা সাক্ষ্য প্রদান করছি] অপরদিকে শেষবিচার দিবসে সকল শরয়ী বাধ্যবাধকতা বা আমলের ইতি ঘটবে৷ তখনতো মহাসত্যের সচেতনতা ও আধ্যাত্মিক জগতের সুচনা ঘটবে আধ্যাত্মিকতায় নীরবতা থেকে উত্তম কোনো জবাব নেই৷ এর কারণ হচ্ছে আধ্যাত্মিকতা এমন জিনিস যার বিচরণ হৃদয় থেকে ও হৃদয়ের মধ্যে এর সঙ্গে জিহার কোনো সম্পর্ক নেই৷ এ কারণেই সেদিনের দ্বিতীয় প্রশ্নের কোনো সরবে জবাব দান নিষ্প্রয়োজন৷ বাস্তবে আল্লাহ নিজেই তীঁর প্রশ্নের জবাব ২২৪

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।