আউলিয়ায়ে নকশবন্দ সন্তুষ্ট হতে পারলেন না৷ সুতরাং ছিনা থেকে ছিনায় যে হাক্িক্কাতের জ্ঞান প্রতিস্থাপিত হয় সেটা কীভাবে লাভ করা যায় সে চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন৷ তখনকার যুগের নকশবন্দিয়া শায়খুল মাশাইখের আসনে অধিষ্ঠিত ছিলেন বুখারার শায়খ মাহমুদ আনজির ফাগনুউই রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং শায়খ রামিতানী তাঁরই হাতে তরিকতের বাইআত গ্রহণ করেন৷ দীর্ঘদিন স্বীয় পীর সাহেবের সুহবতে থেকে তিনি উচ্চ মাককামে আরোহণ করেন৷ এরপর শায়খ মাহমুদ তাঁকে খিলাফতের খিরক্কা দান করেন৷ তিনি অচিরেই “আজিজান” নামে ভূষিত হন৷ ফার্সি শব্দ “আজিজান” এর অর্থ হলো উচ্চতর মাক্কাম। মূল্যবান বাণী ও ঘটনাবলী ১. তিনি বলেন, আমল করো- হিসেব করো না৷ নিজের ভুল-ত্রুটি স্বীকার করে আমল করতে থাকো ২. পবিত্র সত্তার উপস্থিতি অর্জনে সচেষ্ট হও| খাবার ও কথা বলার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থেকো। ৩. আল্লাহ তাআলা তীর পবিত্র কুরআনে ইরশাদ করেন: তে রে ৭৮০ ০০০ ৮4 1৬৬ ৬ ক্স তা -হে মুমিনগণ! তোমরা আল্লাহ তাআলার নিকট তাওবাহ করো- আন্তরিক তাওবাহা” [৬৬:৮] উক্ত আয়াতাংশ আমাদের জন্য সুখবর নিয়ে এসেছে৷ যেহেতু আল্লাহ তা'আলা তাওবাহর জন্য নির্দেশ দিয়েছেন, তা-ই তিনি অবশ্যই এটি গ্রহণ করবেন যদি গ্রহণ করার ইচ্ছে না থাকতো, তাহলে তিনি তোমাকে তাওবাহ করতে বলতেন না৷ ৪. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আল্লাহ তা'আলা প্রত্যেক রাত ও প্রত্যেক দিনে ৩৬০ বার মুমিনের হৃদয়ের দিকে তাকান৷” এর অর্থ হৃদয়ের মধ্যে ৩৬০টি প্রবেশপথ আছে৷ আর প্রত্যেক দেহযন্ত্রে আছে ৩৬০টি মূল- এর সবগুলোই হৃদযন্দ্রের সাথে যুক্ত সুতরাং হৃদয় যদি জিকরুল্লাহর মধ্যে আল্লাহর দৃষ্টিতে থাকে, তাহলে দেহের ২২২
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।