আউলিয়ায়ে নকশবন্দ বিশ্ব-ভুবন আলোকিত করে হিদায়াতের নুরের রৰি একদিকে মক্কা মুকাররমায় মা আমিনার কোলে উদিত হলেন আর অপরদিকে ভীষণ ভূমিকম্পে পারস্যের সম্রাট খসরুর রাজপ্রাসাদ ধবসে পড়লো৷ অগ্নিপূজার হাজার বছরের নিদর্শন যুগ যুগব্যাপী জ্বলন্ত অনির্বাণ অগ্নিশিখা নিভে গেল৷ শুকিয়ে গেল পারস্য উপসাগর৷ এসব অলৌকিক ঘটনাবলী দ্বারা প্রমাণ হলো যে, আখিরী নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাববুল আলামীন কর্তৃক মনোনীত মহাসত্যের মহান দ্বীন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করতে ধরার বুকে শুভাগমন করেছেন৷ তাঁর জন্মক্ষণে স্বীয় শ্নেহময়ী মা আমিনার উদর হতে নূরের ঝলক সৃষ্টি হয়েছিল যার আলোতে সারা বিশ্বজগৎ উজ্ভ্বল হয়ে ওঠে কছুক্ষণের জন্য৷ সীরাত লেখকগণ হযরতের জন্মক্ষণের সময়কার আরোও অনেক অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন৷ এ সবই ছিলো আখিরী নবীর শুভাগমনের নিদর্শন। অধিকাংশ ইতিহাসবিদের মতে হযরতের “মুহাম্মদ” নামটি তাঁর দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন| জন্মের পর আরবের রীতি অনুযায়ী শিশুর 'আক্কীকা' অনুষ্ঠানের আয়োজন করেন আব্দুল মুত্তালিব৷ সবাই যখন জিজ্ঞেস করলেন, শিশুর নাম কি রেখেছেন? তিনি তখন বলে উঠলেন, "মুহাম্মদ" সকলে অবাক হয়ে বলতে লাগলেন, মুহাম্মদ! এই নামটি তো আমরা কেউ কোনদিন শোনি নি! আব্দুল মুত্তালিবের মুখ থেকে এই নতুন নামটি যেনো অদৃশ্যের ইশারায় বেরিয়ে আসো সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামকরণ হলো 'মুহাম্মদ'। তবে তাঁর মাতা আমিনাও একটি নাম রাখেন আর তাহলো- 'আহমদা। উভয় নামই এশি ইশারায় রাখা হয়েছিল৷ মুহাম্মদ (১০৯) শব্দের অর্থ প্রশংসিত আর আহমদ (১৯) অর্থ প্রশংসাকারী৷ বলাই বাহুল্য আমাদের পিয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রশংসিত ব্যক্তি এছাড়া মানবজাতির মধ্যে মহান আল্লাহ পাকের সর্বাপেক্ষা বেশী প্রশংসা যে ব্যক্তি করেছেন তিনিও ছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাঁর উভয় নামই স্বার্থক হয়েছে৷ এ দু'টো নাম ছাড়াও হযরতের আরো অনেক গুণবাচক নাম ছিলো। ২২
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।