Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত মাহমুদ রাহিমাহুল্লাহর প্রধান খলিফা ছিলেন হযরত নিযাম আলী রামিতানী রাহিমাহুল্লাহ৷ তিনি বর্ণনা করেন: “খাজা মাহমুদ রাহিমাহুল্লাহর যুগে একজন দরবেশ হযরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেন৷ তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, “আজকের যুগে আধ্যাত্মিক গুরু কে যার নিকট বাইআত গ্রহণ উচিত? বর্তনামে কোন ৫১ ব্যক্তি পরহেজগারির মহাসড়কে চলমান আছেন?” খিজির আলাইহিসসালাম বললেন: ৫১ ৫১ “তিনি হচ্ছেন খাজা মাহমুদ আনজির ফাগনুউই।”” একটি ঘটনা হযরত খাজা রামিতানী বর্ণনা করেন, “একদিন রামিতান শহরে খোলা মাঠে একটি জিকিরের মাহফিল চলছিলো৷ এতে উপস্থিত ছিলেন খাজা মাহমুদ রাহিমাহুল্লাহর অনেক শাগরিদ ও মুরিদান৷ হঠাৎ খুব বড়ো একটি শ্বেত পাখি আকাশে উড়তে দেখা গেলো৷ পাখিটি হযরত আলী রামিতানীর উপরে এসে স্থির হয়ে পরিষ্কার ভাষায় বললো, “হে আলী! পুরুষত্বকে বিসর্জন করো না! সাহসী হও!” উপস্থিত জাকিরীন এ কথাগুলো শুনে এতোই প্রভাবান্বিত হলেন যে, সকলেই অজ্ঞান হয়ে গেলেন৷ জ্ঞান ফিরে পাওয়ার পর তারা হযরত রামিতানীকে জিজ্ঞেস করলো, “আমরা এইমাত্র কী দেখলাম ও কী শুনলাম?” 4০৯ তিনি জবাব দিলেন, “এই পাখি হচ্ছে খাজা মাহমুদ! আল্লাহ তা'আলা তাঁকে একটি উপহার দান করেছেন যার ফলে তিনি পাখির বেশে উড়ে বেড়াতে সক্ষম আজ তিনি কবিরুল আউলিয়ার খলিফা খাজা দিহকানের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন৷ খাজা দিহকান মৃত্যুপথযাত্রী খাজা দিহকান আল্লাহর নিকট আবদার জানিয়েছেন, হে আল্লাহ! তোমার কোনো বন্ধুকে আমার নিকট প্রেরণ করুন৷ সুতরাং হযরত মাহমুদের হাতে ধরেই খাজা দিহকান দুনিয়া থেকে বিদায় হয়েছেনা” খুলাফাবৃন্দ খাজা মাহমুদ আনজির ফাগনুউই রাহমাতুল্লাহি আলাইহির চারজন প্রসিদ্ধ খলিফা ছিলেন৷ তাঁরা হলেন: ২১৯

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।