আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ খাজা মাহমুদ আনজির ফাগনুউই রাহমাতুল্লাহি আলাইহি। ওফাৎ ৭১৬ (মতান্তরে ৭১৭) হিজরি, সমাধি- ওয়াবানকা |ভাবৰকেন্ত], উজবেকিস্তান। তিনি নকশবন্দিয়া তরিকায় জিকরে জলির ওপর গুরুত্ব দিতেন৷ যুগের আরেক শায়খ হযরত খাজা কবিরুল আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এ ব্যাপারে তীর নিকট দ্বিমত পোষণ করেন৷ তিনি কারণ হিসেবে বললেন, যুগের অনেক উচ্চ পর্যায়ের ওলি শেষ মুহূর্তে আমাকে বলেছেন, জিকরে জলির ওপর গুরুত্বারোপ করতে। জন্ম হযরত খাজা মাহমুদ আনজির ফাগনুউই রাহমাতুল্লাহি আলাইহি ৬২৮ হিজরি সনে আনজির ফাগনি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন৷ এ গ্রামটি উজবেকিস্তানের বুখারা শহরের নিকটস্থ ওয়াবানার কাছে অবস্থিত৷ তিনি ছিলেন হযরত খাজা আরিফ রিওগারি রাহমাতুল্লাহি আলাইহির শাগরিদ ও প্রধান খলিফা। মাওলানা হাফিজুদ্দিন বুখারীর নেতৃত্বে বুখারার তখনকার উলামায়ে কিরাম তাঁর দরবারে উপস্থি হয়ে জিজ্ঞেস করেছিলেন: “আপনি কোন কারণে জিকরে জলির ওপর গুরুত্বারোপ করছেন?” তিনি জবাব দিলেন: “এতেকরে নিদ্রামগ্নরা জেগে ওঠবে। অমনোযোগিরা শুনবে তারা হয়তো হাক্কিক্কাতের রাস্তায় চলবো শরীয়তের অনুসরণ করবে আধ্যা্িকতার রাস্তায় চলবে” মাওলানা হাফিজুদ্িন বুখারী জবাব দিলেন: “আপনার নয়ত অবশ্যই সঠিক সুতরাং এই কর্ম (জিকরে জলি) আপনার জন্য ন্যায়সঙ্গত তবে এ জিকির পালনের জন্য কিছু নিয়ম-নীতি প্রতিষ্ঠিত করুন৷” খাজা সাহেব বললেন: “জিকরে জলি এ ব্যক্তির জন্য বৈধ যার জিহবা গীবত ও মিথ্যাবাদিতা থেকে মুক্ত। সে হারাম এবং সন্দেহযুক্ত খাবার গলদ্ধকরণ থেকে দুরে অবস্থানকারী তার হৃদয় রিয়াযুক্ত ও আন্তরিকতাহীন নয়৷ তাঁর অভ্যন্তরীণ চেতনা সত্য ছাড়া অন্য কিছুর আকাজ্জী নয়” একথা শুনে মাওলানা হাফিজুদ্দিন বুখারী নিরব হয়ে গেলেন। ২১৮
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।