আউলিয়ায়ে নকশবন্দ ৮. হৃদয় তিন ধরনের: ১. পাহাড়ের মতো শক্ত হৃদয়, যাকে কোনোকিছুই নড়াতে পারে না৷ ২. একটি খেজুর বৃক্ষের মতো হৃদয়, যার মূল শক্ত কিন্তু তার শাখা-প্রশাখা গতিশীল৷ ৩. একটি পালকের মতো হৃদয়, যাকে বাতাস ডানে-বামে উড়িয়ে দিতে পারে৷ ৯. যে কেউ তার গোপন বিষয় সংরক্ষণে আগ্রহী তাকে অবশ্যই লোকালয় থেকে দূরে থাকা চাই। ১০ তিনি বলেন: “হে আল্লাহ! যখনই আপনি আমাকে শান্তি দেবেন- দিন, কিন্তু অনুগ্রহ করে আপনার উপস্থিতি থেকে আমাকে বঞ্চিত করবেন না রচনা হযরত খাজা আরিফ রিওগারি রাহমাতুল্লাহি আলাইহি ইলমে তাসাওউফের ওপর একখানা উন্নতমানের গ্রন্থ রচনা করেছিলেন৷ এটির নাম ছিলো “আরিফনামা” গ্রন্থটির এক কপি পাণ্ডুলিপি পাকিস্তানের খানক্কায়ে মুসা জায় শরীফ, দিরা ইসমাইল খান-এ এখনও সংরক্ষিত আছে৷ শেষ জীবনে তিনি তাঁর খলিফা নির্বাচিত করেন খাজা মাহমুদ আনজির ফাগনুউই রাহিমাহুল্লাহকে। সুতরাং মৃত্যুর পর তাঁর সকল মুরিদ তীরই সুহবত লাভ করেন৷ চিরবিদায় যুগের অসংখ্য ভক্ত-মুরীদানকে শেকের সাগরে ভাসিয়ে হযরত আরিফ রিওয়াকরি রাহমাতুল্লাহি ৬১৬ হিজরি সনের ১লা শাওয়াল ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইননা ইলাইহি রাজিউন হযরতের জন্মস্থান রিওগারেই তিনি সমাহিত আছেন তবে বর্তমানে এই স্থানকে সাফিরকন বলে৷ এটি উজবেকিস্তানের বুখারা থেকে ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত হযরত শায়খ আরিফ রিওগারী রাহমাতুল্লাহি আলাইহির পর নকশবন্দিয়া সিলসিলা মুতাবিক পরবর্তী শায়খ হচ্ছেন হযরত শায়খ খাজা মাহমুদ আনজির ফাগনুউই রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং আমার এখন তাঁরই জীবন ও কর্মের ওপর যেটুকু সম্ভব আলোচনা করবো আল্লাহর নিকট আমরা তাওফিক কামনা করি৷ ২১৭
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।