Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ১. শায়খ নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি [মৃ. ৬১৭ হি.]| তিনি ছিলেন কুবরাবিয়া সুফি তরিকার প্রতিষ্ঠাতা। তিনি খাওয়ারিজম শহরের অধিবাসী ছিলেন৷ ২. শায়খ শাহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি [মু. ৬৩২ হি.]| তিনি ছিলেন বিখ্যাত সুহরাওয়ার্দিয়া সুফি তরিকার প্রতিষ্ঠাতা৷ তিনি বাস করতেন বাগদাদে। ৩. শায়খ মুইনুদ্দীন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি [মূ ৬৩৩ হি.] তিনি ভারতবর্ষে বিখ্যাত চিশতিয়া সুফি তরিকার প্রবর্তক ছিলেন৷ তিনি ভারতের আজমিরে বাস করতেন৷ বাণীসমূহ হযরতের খলিফাবুন্দ তার অনেক বাণী লিপিবদ্ধ করেছেন৷ নিচে এর কয়েকটি তুলে ধরা হলো। ১. আল্লাহর প্রতি ভরসা রেখো যতক্ষণ না তিনি তোমার উত্তাদে পরিণত হোন। ২. মৃত্যুর স্মরণকে তোমার সাহী বানাও। ৩. ভবিষ্যতের বেশি আশা বর্তমানে আল্লাহর রাস্তায় প্রাপ্ত উত্তম বস্তুর ওপর পর্দা ফেলে দেয় ৪. যে কেউ দৈনিক দশবার দুআ করবে: “হে আল্লাহ! উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথপ্রদর্শন করুন৷ হে আল্লাহ! উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বরকত নাজিল করুন৷ হে আল্লাহ! উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর থেকে সকল দুর্ভোগ দূর করে দিন” - তাঁকে আল্লাহ তাআলা এমন একটি ওলিদের দলে সংযুক্ত করবেন যাদেরকে “আবদাল" বলে৷ ৫. [শরীয়তের ফরযা] আমল ছাড়া কেউ যদি বেহেশত কামনা করে তাহলে তার আমলনামায় লেখা হবে গুনাহসমূহের গুনাহ যে কেউ মনে করে এমনিতেই রাসূলুল্লাহর শাফায়াত লাভ করবে, তা মুলত তার জন্য একটি অহঙ্কারের কারণ হবে৷ ৬. এটা সত্যিই আশ্চর্যের ব্যাপার যে, অনেক “সালিহীন” [পরহেজগারদের] দেখা যায় অথচ “সাদিক্বীনের" [সত্যবাদীদের] সংখ্যা খুব কম ৭. কেনো যন্ত্রণা থেকে যুক্তি পেতে মানুষের কাছে তা গোপন রাখবে কারণ এটা প্রকাশ করলে তোমার ক্ষতি হবে। তারা না তোমাকে সাহায্য করতে সক্ষম, না তোমার যন্ত্রণাকে অনুভব করতে পারবে। ২১৬

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।