আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ খাজা আরিফ রিওগারি রাহমাতুল্লাহি আলাইহি। ওফাৎ ৬১৬ হিজরি, সমাধি- রিওগার, বুখারা, উজবেকিস্তান। হযরত শায়খ আরিফ রিওগারি রাহিমাহুল্লাহর জীবন ও কর্মের ওপর খুব বেশি জানা যায় নি। তবে নকশবন্দিয়া তরিকার মাশাইখবৃন্দের জীবন ও সাধনার ওপর রচিত “নকশবন্দি মুজাদিদী মাশাইখের জীবনী"2 নামক গ্রন্থে যেটুকু বর্ণনা এসেছে তা-ই আমরা নিচে উপস্থাপন করছি। তিনি ছিলেন আ"রিফ বিল্লাহ তীর মধ্যে আভ্যন্তরীণ হাক্কিককাত সকল নূর ও ওজ্ভ্বল্যতাসহ আত্মপ্রকাশ করেছিল৷ তাঁর যুগের জ্ঞানের সূর্য ছিলেন, যিনি অন্ধকার আকাশকে আলোকিত করেন৷ তাঁকে বলা হতো মা*রিফতের বাগানের নূর৷ হযরত আরিফ রিওগারি রাহমাতুল্লাহি আলাইহি বুখারা শহর থেকে ছয় মাইল দূরে এবং গুজদাওয়ান থেকে মাইল খানেক দুরে অবস্থিত রিওগার নামক গ্রামে জন্মগ্রহণ করেন৷ পরিণত বয়সে তিনি শায়খ আবদুল খালিক রাহিমাহুল্লাহর হাতে তরিকতের বাইআত গ্রহণ করেন৷ শায়খ তাঁকে প্রথমে খানক্কার দ্বাররক্ষী হিসেবে দীর্ঘদিন রেখে দেনা অবশেষে শায়খ একদিন তাঁকে ভেতরে প্রবেশ হওয়ার অনুমতি দেন৷ দীর্ঘ রিয়াজত মুজাহাদা শেষে শায়খ তাঁকে খিলাফতের দায়িত্ব প্রদান করেন৷ স্বীয় শায়খের মৃত্যুর পর হযরত আরিফ রাহিমাহুল্লাহ বুখারার চতুর্দিকে ছড়িয়ে দেন বরকতের সুঘ্বাণ৷ যুগের অসংখ্য মানুষের মন ও হৃদয় তাঁর বরকতে উন্মোচন হয়৷ অনেকে উচ্চ পর্যায়ের ওলি হওয়ার সৌভাগ্য লাভ করেন৷ সমসাময়িক বুজুর্গবৃন্দ নিম্ষের তিনজন শায়খসহ অনেক ওলিআল্লাহ তাঁর সমসাময়িক যুগে জীবিত ছিলেন৷ 27 মাওলানা মাহবুব আহমদ ও কামরুজ্জামান নদভী ইলাহাবাদী রচিত মূল গ্রন্থের ইংরেজি অনুবাদ 4319880919 ০ ি805109800111711800101 11991191107” থেকে। ২১৫
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।