আউলিয়ায়ে নকশবন্দ দরকার৷ এরই মাধ্যমে তার মধ্যে “আনওয়ার আজ-যাতুল আহাদিয়্যাহ” [আল্লাহর যাতের এককত্ের আলো] এর চেতনা জাগ্রত হবে৷ সে তখন ফানাফিল্লাহর স্তরে উন্নীত হবে৷ মহামূল্যবান বাণী ১. প্রত্যেক সালিকের সর্বিক অবস্থা হতে হবে জ্ঞান, আত্মশুদ্ধি ও পরহেজগারির মধ্যে। ২. সুনাম লাভের অনুসন্ধান করবে না। কারণ সুনাম লাভের অনুসন্ধানে আছে বিপর্যয়। ৩. অপরের কাজকর্মে নিজেকে জড়াবে না। কখনও বাদশাহ ও আমির-উমারার নিকটবর্তী হবে না৷ ৪. অল্প কথা বলবে, অল্প খাবে, অল্প ঘুমাবে ও মানুষের সঙ্গে অল্প মেলামেশা করবে৷ বেগানা মহিলা, সুদর্শন ছেলে, ধনী ব্যক্তি ও দুনিয়াদারদের থেকে দুরে থাকবে৷ ৫. হালাল খাবে এবং সন্দেহযুক্ত খাবার গ্রহণ করবে না৷ ৬. হট্টহাসি হাসবে না অট্রহাসি হৃদয়ের সংবেদনশীলতাকে ধবংস করে দেয়। ৭. তোমার বহিরাঙ্গকে অলঙ্করণ থেকে মুক্ত রাখো। কারণ সাজগুজ হচ্ছে অভ্যন্তরীণ গরীবত্ের নিদর্শন। তুমি হবে বাইরে ফকির ও ভেতরে ধনী। ৮. কারো সাথে ঝগড়া করবে না ও কখনও কারো নিকট সাহায্য চাইবে না৷ ৯. নিশ্চিত হও, তুমি যেনো অপরের বোঝায় পরিণত না হও। ১০. দুনিয়া ও দুনিয়াদারদের ওপর কোনো ভরসা রেখো না৷ ১১. নিজের হৃদয়কে নীচতা ও বদান্যতা দ্বারা পূর্ণ রেখো। নফসকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রেখো। চোখ দুটো অশ্রু দ্বারা সিক্ত করো। তোমার সকল আমল ও কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো। ১২. পুরাতন বন্ত্র পরো ও সাথী হিসেবে গরীবদের রেখো। ১৩. তোমার গৃহকে ইবাদতখানা বানাও এবং হরু আল্লাহ তা”আলাকে তোমার পথপ্রদর্শক করো হযরতের খুলাফাবৃন্দ খাজা আবদুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহির বেশ কয়েকজন খলিফা ছিলেন৷ তীদের কয়েকজনের নাম নিচে উল্লেখিত হলো। ২১৩
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।