৫. ইয়াদ করদ্ব |জরুরি জিকির] ইয়াদ অর্থ জিকির আর করদ্ব হচ্ছে জিকিরের নির্যাসা সালিককে জিহা দ্বারা জিকির করতে ০ হবে৷ এরপর সে এমন এক স্তরে উপনিত হবে যে, তার জিকির মুরক্াবায় পরিণত হবে৷ এই স্তরে পৌঁহুতে হলে নিয়মিত নফি [বিলুপ্তি] ও ইসবাত [স্থিতি] জিকির করতে হবে৷ নফি হচ্ছে লা-ইলাহা এবং ইসবাত হচ্ছে ইন্লাল্লাহা এই জিকির ৫,০০০ থেকে ১০,০০০ বার করতে হবে প্রত্যেক দিন৷ ৬. বায গাশ্ত (ফিরে যাওয়া] এটা একটি স্তর যা আসতে পারে সালিকের অনবরত নফি-ইসবাত জিকিরের মাধ্যমে সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ, “ইলাহী, আনতা মারুসুদি ওয়া রিদ্বাকা মাতলুবি” [হে প্রভু! আপনিই আমার উদ্দেশ্য এবং আপনার সন্তুষ্টি লাভই আমার লক্ষ্য”] -এর মর্ম উপলব্ধি করতে সক্ষম হবে৷ নফি-ইসবাত জিকির করতে করতে সলিক আল্লাহর চিরন্তন অস্তিত্ব অনুভব করে৷ সে তখন একমাত্র আল্লাহ ছাড়া জগতের সকল সৃষ্ট বস্তু থেকে গাফিল হয়ে যায়৷ ৭. নিপ্বাহ দাশ্ত |অনন্যচিত্ত হওয়া] নিপ্বাহ অর্থ দৃষ্টি। এর অর্থ হলো সালিককে তাঁর হৃদয়ের প্রতি সর্বদা দৃষ্টি রাখতে হবে, যাতে এর ভেতর কোনো কলুষিত চিন্তা-চেতনাও প্রবেশ না করে৷ বলা হয়ে থাকে যদি কোনো সালিক নিজের হৃদয়কে ১৫ মিনিটের জন্যও কলুষধুক্ত চিন্তা-চেতনা-ধারণা থেকে মুক্ত রাখতে সক্ষম হয় তবে তা-ও একটি বিরাট প্রাপ্তি হিসেবে বিবেচিত একজন সুফি বলেন, “আমি যেহেতু ১০ রাতদিনের জন্য আমার হৃদয়কে কলুষমুক্ত রাখতে সক্ষম হয়েছিলাম, তাই সে [আমার হৃদয়] আমাকে দীর্ঘ ২০ বছর যাবৎ কলুষমুক্ত রেখেছো” ৮. ইয়াদ দাশ্ত [স্মরণ] এর অর্থ হচ্ছে আল্লাহ্র উপস্থিতি থেকে এক মুহূর্তের জন্য গাফিল না থেকে তাঁর স্মরণের মধ্যে ডুবে থাকা সালিককে এই স্তরে এসে আল্লাহর মুশাহাদার মধ্যে সর্বদা নিমগ্ন থাকা ২১২
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।