Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মধ্যে জাগ্রত রাখতে হবে আল্লাহর উপস্থিতি। কারণ প্রতিটি শ্বাস ও নিষ্শ্বাস যদি আল্লাহ্‌র স্মরণে হয় তাহলে সালিক সত্যিকার অর্থে জীবিত থাকলো আর যে শ্বাস-নিঃ্শ্বাস আল্লাহর জিকির ছাড়া গাফিলতির মধ্যে অতিবাহিত হলো, তা মৃত লোকের মতো হলো সে তখন তার প্রভু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো” ২. নজর বর ব্লদম [পদের প্রতি দৃষ্টি রেখো] প্রত্যেক সালিককে চলার সময় নিজের পায়ের প্রতি দৃষ্টি রাখতে হবে৷ বিনা কারণে এদিক- সেদিক তাকানো যাবে না। এতে হৃদয়ের উপর পর্দা পড়ে যায়৷ কারণ অধিকাংশ পর্দা সৃষ্টি হয় প্রাত্যহিক জীবনের চোখের দৃষ্টি থেকে। অনাকাজ্ক্িত দৃশ্যাবলী মনের ভেতর জায়গা করে নেয়৷ এ থেকেই মানুষের মন কলুষিত হয়৷ ৩. সফর দর ওয়াতন |বাসন্থানের দিকে ভ্রমণ] সালিককে তার নিজের বাড়ির দিকে সফর করতে হবে৷ এর অর্থ হলো সৃষ্ট জগত থেকে সৃষ্টিকর্তার দিকে ভ্রমণ৷ একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আমি আমার প্রভুর দিকে চলে যাচ্ছি এক স্তর থেকে অপর উত্তম স্তর হয়ে এবং এক মাক্কাম থেকে উত্তম মাক্কামো” বলা হয়ে থাকে, সালিককে হারাম আকাঙ্কার স্তর থেকে হালাল আকাঙ্ক্ষার স্তরে উন্নীত হয়ে এশি উপস্থিতির দিকে ভ্রমণ করতে হবে৷ ৪. খালওয়াত দর আঞ্জুমান [লোকসমাগমে নিজনতা] খালওয়াত অর্থ নির্জনতা। এর অর্থ হচ্ছে বাহ্যিকভাবে মানুষের সাথে মেলামেশায় থাকলেও অভ্যন্তরীণভাবে খালওয়াত অবলম্বন করা। আর একমাত্র নির্জনতার মধ্যেই আল্লাহর উপস্থিতি অনুভব সম্ভব৷ খালওয়াত মুলত দু ধরনের: ১. বাহি হ্যক [শারীরিক] খালওয়াত ও ২. অভ্যন্তরীণ [মানসিক] খালাওত। প্রথমটির অর্থ হলে নিজেকে স্বশরীরে সত্যিকার অর্থে মানুষের নিকট থেকে দুরে রাখা৷ দ্বিতীয়টির অর্থ হলো মানুষের মাঝে থেকেও নিজেকে আত্মিকভাবে একাকী বা মানুষের নিকট থেকে দুরে রাখা। ২১১

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।