আউলিয়ায়ে নকশবন্দ ইকমাত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয় তুমিই পরাক্রমশালী হকমাতিওয়ালা। [২:১২৯] হযরত মাওলানা আবদুল মজিদ দরিয়াবাদী রাহিমাহুল্লাহ উক্ত আয়াতে করীমের তাফসীরে বলেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা শুধুমাত্র কুরআন শিক্ষা দেন নি কারণ তাঁর মাধ্যমে মানবজাতিকে প্রাজ্ঞতার সঠিক দিক-নির্দে শানাও প্রদান করতে চেয়েছেন৷ সুতরাং তিনি শুধুমাত্র শরীয়তের আইন-কানুন শিক্ষা দেন নি, বরং সাধারণ লোকদেরকে তিনি শিক্ষা দিয়েছেন জীবন-চলার সঠিক পথনির্দেশনা এবং বিশেষ ব্যক্তিদেরকে শিখিয়েছেন সূক্ষ্ম জ্ঞান ইঙ্গিত-ইশারায়৷ তিনি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের আধ্যাত্মিক গুরু| তাদের পবিত্র করবেন- কথাটি দ্বারা বুঝানো হচ্ছে, অন্তর বা হৃদয়কে পবিত্রকরণ। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লামের মিশন শুধুমাত্র কথা ও আইনের মধ্যে সীমাবদ্ধ ছিলো না৷ তিনি উত্তম চরিত্রগঠন ও নিয়তের বিশুদ্ধতাও প্রবর্তন করেন৷ রাসূল হিসেবে তীর চতুর্থ দিকটি হচ্ছে, তিনিই ছিলেন সর্বোচ্চ চরিত্র গঠনের মহাসংস্কারকা” জগতে শুভাগমন ও নামকরণ অধিকাংশ ইতিহাসবিদ এ ব্যাপারে একমত, আসহাবে ফীলের বছর তথা হস্তীবাহিনী দ্বারা ইয়ামনের বাদশাহ আবরাহা যে বছর মক্কা শরীফ আক্রমণ করেছিল সে বছরই রবিউল আউয়াল মাসে বিশ্বমানবতার যুক্তির দিশারী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার বুকে শুভাগমন করেন৷ ঠিক কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন এ ব্যাপারে কিছুটা মতানৈক্য দেখা যায়৷ সকলেই এটা মেনে নিয়েছেন যে, শুভজন্মের দিন ছিলো সোমবার এবং সময় ছিলো সুবহে সাদিক। তারিখের ব্যাপারে চারটি রিওয়ায়েত বিদ্যমান: ২য়, ৮ম, ১০ম ও ১২তম রবিউল আউয়াল৷ এছাড়া ঈসায়ী ৫৭০ এবং কারো কারো মতে ৫৭১ সন হযরতের জন্মের বছর ছিলো বলে বর্ণনা পাওয়া যায়৷ ২১
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।