Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শৈশবকালে তিনি কুরআন শিক্ষা ও তাফসির অধ্যয়ন করেনা পরবর্তীতে ইলমে হাদিস, আরবি ব্যাকরণ ও ফিকাহ শাস্ত্রের ওপর অধ্যয়ন করেন উত্তাদ শায়খ সদরুদ্দীন রাহিমাহুল্লাহর নিকট। ইলমে শরীয়তের ওপর উচ্চতর জ্ঞানলাভের পর তিনি “জিহাদুন নাফস” তথা নফসের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন৷ তবে আত্মশ্ুদ্ধির একমাত্র উপায় হচ্ছে কোনো কামিল মুর্শিদের হাতে বাইআত গ্রহণ করে সুহবত লাভ করা৷ হযরত গুজদাওয়ানী রাহিমাহুল্লাহ মুর্শিদের সন্ধানে সফরে বের হলেন ও দামেস্ক শহরে এসে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন৷ এ মাদরাসা থেকে বহু ছাত্র ইলমে শরীয়তের ওপর উচ্চতর জ্ঞানলাভ করেন৷ অচিরেই মাদরাসাটি সুনাম অর্জন করে এবং পূর্ব পশ্চিম তথা মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অসংখ্য ছাত্র এসে লেখাপড়া করতে থাকেন৷ শায়খ ইউসুফ হামাদানী রাহিমাহুল্লাহ সুহবতে হর তরীকতের শায়খ ছিলেন যুগের বিখ্যাত ওলি ও শায়খুল মাশাইখ হযরত ইউসুফ হামাদানী রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘদিন স্বীয় পীর সাহেবের সুহবতে থেকে তিনি খিলাফত লাভ করেন৷ “হাদাইকুল ওয়ারদিয়া” নামক কিতাবে আছে, তিনি একদা হযরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ পান হযরত গুজদাওয়ানীকে নিয়ে হযরত খিজির এক দীর্ঘ ভ্রমণে যান ও তাঁকে আধ্যাত্মিক জগতের অনেক গোপন রহস্য সম্পর্কে অবগত করেন৷ হযরত হামাদানী রাহিমাহুল্লাহ বুখারায় অবস্থানকালে গুজদাওয়ানী রাহিমাহুল্লাহ তাঁর সুহবত লাভে ধন্য হন৷ এরপর তাঁর গীর সাহেব বুখারা থেকে অন্যত্র চলে যান। এদিকে খাজা আবদুল খালিক নিজেকে কঠোর সাধনায় লিপ্ত করেন৷ দীর্ঘদিন রিয়াযত-মুজাহাদা করলেও তাঁর আধ্যাত্মিক অবস্থা গোপন রাখেন৷ দামেক্কে যাওয়ার পর হযরতের হাতে অসংখ্য মানুষ বাইআত গ্রহণ করে মুরিদ হয়৷ একটি কারামত সেদিন ছিলো মুহাররমের ১০ তারিখ অনেক লোক উপস্থিত হয়েছে হযরতের খানক্কায়। তারা বয়ান শোনার জন্য অধীর অপেক্ষায়। হযরত ইলমে মারিফাত ও হাক্কিককাকের ওপর ২০৯

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।