আউলিয়ায়ে নকশবন্দ হযরতের ইন্তিকাল পৃথিবীতে যারাই এসেছেন তারাই আবার চলে গেছেন। আজ যারা জীবিত কাল তারা মৃত। কাল যারা আসবেন পরশু তারাও চলে যাবেনা এটাই আল্লাহর চিরন্তন বিধান। যুগের এই শ্রেষ্ঠ ওলি হযরত শায়খ ইউসুফ হামাদানীও একদিন পৃথিবীর মায়া ছেড়ে আখিরাতের অনন্ত জীবনের দিকে পাড়ি জমান হিরাত থেকে মার্ভে যাত্রাকালে খুরাশান প্রদেশের হিরাত ও বাখশুরের মধ্যবর্তী বামিইন নামক স্থানে তিনি ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ মৃত্যুর পূর্বে তিনি তাঁর খলিফা হযরত আহমদ ইয়াসাভীকে বললেন, সুরা ইয়াসীন ও নাধিয়াত তিলাওয়াত করতে৷ হিজরি ৫৩৫ সনের ১২ই রবিউল আউয়াল তিনি দুনিয়া ছেড়ে চলে যান মৃত্যুকালে হযরত ইউসুফ হামাদানী রাহমাতুল্লাহি আলাইহির বয়স হয়েছিলো নববুই বছর থেকে বেশি। মার্ভ শহরে তিনি সমাহিত হয়েছেন। তাঁর সমাধির পাশেই একটি বড়ো মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে৷ হযরতের খুলাফাবৃন্দ হযরত শায়খ আবু ইয়াকুব ইউসুফ হামাদানী রাহমাতুল্লাহি আলাইহি বেশ কয়েকজন খলিফা রেখে যান এদের মধ্যে প্রসিদ্ধ কজন হলেন: ১. হযরত শায়খ খাজা আবদুল্লাহ বারাক্কি খাওয়ারিজমি রাহমাতুল্লাহি আলাইহি [মৃূ. ৫৫৫ হি., উজবেকিস্তান] ২. হযরত শায়খ খাজা হাসান আন্তাকী রাহমাতুল্লাহি আলাইহি [মু. ৫৫২ হি., বুখারা, উজবেকিস্তান] ৩. হযরত শায়খ খাজা আহমদ ইয়াসাভী রাহমাতুল্লাহি আলাইহি [মৃ. ৫৬২ হি., কাজাখস্তান] ৪. হযরত শায়খ খাজা আবদুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহি [মৃ. ৫৭৫ হি. উজবেকিস্তান] ধন) হলো মাভের্র মাটি মহান এক ওলির পরশ? নকশবন্দিয়া তরীকার স্বর্ণালী সিলসিলা মুতাবিক পরবর্তী শায়খ হচ্ছেন হযরত শায়খ খাজা আবদুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহি৷ ইনশাআল্লাহ, এখন আমরা তীরই জীবন ও কর্মের ওপর আলোচনা করবো৷ আল্লাহর পবিত্র দরবারে তাওফিক কামনা করছি।
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।