আউলিয়ায়ে নকশবন্দ বর্ণনাকারী বলেন, “তিনি তখন কাঁপছিলেন। যেনো শীঘ্রই শেষ নিঃশ্বাস ফেলবেন৷ আমি তাকে কাবার দিকে বার বার ঘুরিয়ে দিচ্ছিলাম কিন্তু তিনি বার বার বিপরীত দিকে ঘুরে যাচ্ছিলেন তার মৃত্যু উপস্থিত হলো। বললেন, “হে আল্লাহ! তোমার প্রিয়জন ইউসুফ হামাদানীর সঙ্গে বেআদবির ফলাফল এটি” মূল্যবান বাণী ১. একদিন হযরত খাজা আন্তাকী রাহিমাহুল্লাহ প্রচণ্ড ভাবানুরাগে নিজেকে হারিয়ে ফেললেন৷ তিনি তাঁর ব্যবসা ও বাড়িসহ দুনিয়ার সবকিছু ছেড়ে দিলেন চলে গেলেন একান্ত নিজজনে। খাজা ইউসুফ হামাদানী এই সংবাদ পেয়ে হযরত আন্তাকীকে নসিহত করলেন” “তুমি একজন গরীব ব্যক্তি। তোমাকে স্ত্রী-সন্তাদির দেখভাল করতে হয়৷ তাদের মৌলিক প্রয়োজন মেটানোর দায়িত্ব তোমার নিজের ওপর বর্তায় সুতরাং এগুলোর প্রতি উদাসীনতা যেমন অযৌক্তিক তেমনি শরীয়তেও তা গ্রহণযোগ্য নয়” ২. একদা এক দরবেশ হযরতের দরবারে উপস্থি হলেন। দরবেশ বললেন, “আমি শায়খ আহমদ গাযালীর সুহবতে ছিলাম। তিনি তাঁর মুরিদানদের নিয়ে আহার করছিলেন৷ হঠাৎ তাঁর মধ্যে নিমগ্নতা ও মোহ্গ্রস্ততা আসলো। পরবর্তীতে বললেন, রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র উপস্থিত হয়ে আমার মুখে এক লোকমা খাবার দিলেন” ইউসুফ হামাদানী রাহিমাহুল্লাহ একথা শুনে মন্তব্য করলেন: “এসব ব্যাপার হচ্ছে সুলুকের রাস্তায় ভ্রমণকারী প্রাথমিক স্তরের ব্যক্তিদের জন্য উৎসাহব্যঞ্জক ঘটনা মাত্র।” তিনি বুঝাতে চেয়েছেন যে, এরূপ অন্তদৃষ্টি হলো সুলুকের প্রাথমিক অবস্থা- শেষেরটি নয়৷ ৩. তিনি একদা তাঁর মুরিদ আবু সাদকে বললেন: “আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, বাদশাহদের দরবারে যাবে না। সর্বদা নিশ্চিত করবে যাকিছু ভক্ষণ করছো তা হারাম থেকে সম্পূর্ণ মুক্ত৷” 8. কেউ তাঁকে জিজ্ঞেস করলো, “যখন আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে বিদায় হয়ে যান তখন আমরা কী করবো?” তিনি বললেন, “তাঁদের কথা ও উপদেশবাণীর পুনরাবৃত্তি করো”
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।