Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ইবনে হাজর হাইসামী বলেন, সত্যিই আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওলায়তের সর্বোচ্চ মাক্কামে আরোহণ করেছিলেন৷ ইবনে সাক্কা ইসলামী জ্ঞানে মেধাসম্পন্ন ছিলেন৷ তাঁর যুগের সকল আলিম থেকে তিনি ছিলেন অগ্রগামী৷ ইসলামী বিভিন্ন বিষয়ে বাহাস করে তিনি জয়ী হতেন। খলিফা তাকে সভাসদবর্গের সদস্য করেন একদিন খলিফা তাকে বিজান্তিয়ামের সম্রাটের নিকট দূত হিসাবে প্রেরণ করেন৷ সেখানে যেয়ে তিনি খ্রিস্টান সকল পান্্রীদের সঙ্গে বাহাসের আহ্বান জানান৷ বাহাসে তিনি সবাইকে পরাজিত করেন৷ তার সম্মুখে উত্তর দিতে তারা হিমশিম খাচ্ছিলো মনে হচ্ছিলো তারা সবাই ইবসে সাক্কার ছাত্র বৈ নয়৷ এদিকে ইবনে সাক্কা বিজান্তিয়ামের সম্রাটের দৃষ্টি আকর্ষণ করেন৷ তিনি তাকে স্বীয় পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন৷ সেখানে ইবনে সাক্কার চোখ পড়লো সম্রাটের পরমাসুন্দরী মেয়ের ওপর৷ সাথে সাথেই তিনি মেয়েটির প্রেমে আসক্ত হয়ে পড়লেন তিনি সম্াটকে প্রস্তাব দিলেন, আমি আপনার মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। সম্রাট রাজী হলেও তাঁর মেয়ে বললো, এক শর্তে আমি রাজী হবো, ইবনে সাক্কাকে স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ করতে হবে৷ ইবনে সাক্কা রাজী হয়ে গেলেন! তিনি খৃস্টধর্মে দীক্ষিত হলেন৷ বিবাহের কিছুদিন পরই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তাঁকে রাজপ্রাসাদের বাইরে ফেলে দেওয়া হলো! তিনি শহরের ভেতর ভিক্ষা করে জীবনরক্ষা করতে লাগলেন৷ অল্প ব্যক্তিই তাকে খাবার দিত৷ তার মুখমণ্ডল অন্ধকারে ছেয়ে গেলো৷ একদিন তিনি এক পরিচিত ব্যক্তির সাক্ষাৎ পেলেন৷ এ ব্যক্তি বলেন, আমি জিজ্ঞেস করলাম, “আপনার এ অবস্থা কেনো?” তিনি জবাব দিলেন, “আমি এক প্রলোভন দ্বারা প্রতারিত হয়েছি” আমি বললাম, “আপনি কী পবিত্র কুরআনের কোনো আয়াত বলতে পারেন?” বললেন, “সব ভুলে গেছি শুধু এটুকু ছাড়া, ৩৮-1৯৫ 8১১৮ ৬ ৯ এ “বার বার কাফিররা আকাজ্কা করবে যে, কি চমৎকার হত, যদি তারা মুসলমান হতো!” [১৫:২] ২০৫

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।